স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পবেল-বেনেটের ব্যাটে চড়ে জিম্বাবুয়ের লড়াকু সংগ্রহ

এই দুই ব্যাটারের জুটিতেই ম্যাচে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে সফরকারীরা। ছবি : সংগৃহীত
এই দুই ব্যাটারের জুটিতেই ম্যাচে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে সফরকারীরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের ১০ ওভার শেষে অনেকের কাছে মনে হতে পারে প্রথম ম্যাচের হাইলাইটস দেখছেন কি না। প্রথম ম্যাচের মতো সফরকারীরা দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। মনে হচ্ছিল প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সল্প রানেই গুটিয়ে যেতে হবে রোডেশিয়ানদের। তবে প্রথম ম্যাচে মান্দানে ও মাসাকাদজার মতো ২য় ম্যাচে দাড়িয়ে গেলেন ব্রায়ান বেনেট ও অভিষিক্ত জোনাথান ক্যাম্পবেল। এই দুইজনের ব্যাটে চড়ে লড়াই করার মতো পুঁজি পেয়েছে সিকান্দার রাজার দল।

রোববার (৫ মে) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে অভিষিক্ত জোনাথন ক্যাস্পবেল ৪৫ রান করেন। টাইগারদের পক্ষে তাসকিন ও রিশাদ নেন দুইটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে এই ম্যাচেও ব্যর্থ জিম্বাবুয়ের টপ অর্ডার। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে মাত্র দুইজনের ব্যাটে দশের উপরে রান করতে পেরেছেন। আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাজে শুরু সফরকারীদের।

টস জিতে বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত বোলিং বেছে নিলে অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য প্রতিদান দেন বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে রীতিমতো সফরকারীদের চেপে ধরে তাসকিন-শরিফুলরা। ৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল মাত্র ২২ রান। এরপরের ৪ ওভারেও খুব বেশি পরিবর্তন হয়নি সফরকারীদের রান ১০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ৩৮ রান করতে পারে সিকান্দার রাজার দল। ১১ ওভার শেষে স্কোরবোর্ডে ৪৫ রান ওঠতেই পাঁচ উইকেট নেই। তাসকিন, সাইফউদ্দিন, শেখ মেহেদী একটি করে উইকেট নিলেও রিশাদ হোসেন দখলে নেন জোড়া শিকার। মেহেদী পেতে পারতেন আরো একটি উইকেট তবে সহজ ক্যাচ ছাড়েন উইকেটকিপার জাকের আলী অনিক।

এরপর অবশ্য ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটকে নিয়ে অভিষিক্ত জোনাথন ক্যাম্পবেল ৭৩ রানের জুটি গড়েন, তাও কেবল ৪৩ বলে। ২৪ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংসে জোনাথন যখন প্যাভিলিয়নে ফেরত যান তখন জিম্বাবুয়ের রান ১১৫।

১৯৯৭ সালে জোনাথনের বাবা অ্যালিস্টার ক্যাম্পবেলেরও অভিষেক হয়েছিল এই বাংলাদেশের বিপক্ষেই। সে ম্যাচে তিনি অবশ্য ৩১ বলে করেছিলেন ২৯ রান। আজ তার ছেলে একই প্রতিপক্ষের বিরুদ্ধে অভিষেক ম্যাচে পেয়েছেন ৪৫ রান। দারুণ খেলতে থাকে জোনাথনকে অবশ্য আক্ষেপ নিয়েই ফিরতে হয় প্যাভিলিয়নে। শরিফুলের যে বলে ক্যাচ হয়েছেন, তা চালিয়েছেন বাউন্ডারির জন্যে।

পরের ওভারে লুক জঙ্গেকে ফিরিয়ে তাসকিন আহমেদ দখলে নেন নিজের দ্বিতীয় শিকার। উইকেটের এক প্রান্তে টিকে থাকা ব্রায়ান বেনেট শেষদিকে সঙ্গী হিসাবে পান অ্যান্সলে লোভুকে। তাকে নিয়েই শেষ করে আসেন ইনিংসের বাকি অংশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করল ১৩৮ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১১

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১২

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৪

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৫

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৬

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৮

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৯

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

২০
X