স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ-পাথিরানা ছাড়াই চেন্নাইয়ের জয়

জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে কঠিন ম্যাচ সহজে জিতেছে চেন্নাই। ছবি: সংগৃহীত
জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে কঠিন ম্যাচ সহজে জিতেছে চেন্নাই। ছবি: সংগৃহীত

এবারের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বোলিং ইউনিট বলতে গেলে পুরোপুরি নির্ভর ছিল দলের দুই তারকা পেসার মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানার বোলিংয়ের ওপর। ব্যাটাররা পারফর্ম না করলেও ফিজ-পাথিরানার বোলিংয়ে ভর করে অনেক ম্যাচই জিতেছে হলুদ জার্সিধারীরা। এই দুই তারকার একজনও স্কোয়াডে নেই তার ওপর প্রতিপক্ষ পাঞ্জাব যাদের কাছে টানা পাঁচ ম্যাচ হেরেছে ধোনি-জাদেজারা। আজকের ম্যাচেও লড়াইয়ের মতো পুঁজি গড়তে পারেনি তারা। তবে তবুও জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে ঠিকই ম্যাচ জিতে নিয়েছে চেন্নাই।

রোববার (৫ মে) ধর্মশালায় আইপিএলের ৫৩তম ম্যাচে ধোনিদের দেওয়া ১৬৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৩৯ রানে থামে পাঞ্জাবের ইনিংস। ব্যাট হাতে ২৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসের পর বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন চেন্নাইয়ের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

টানা দশম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ ওপেনার অজিঙ্কা রাহানে। চেন্নাইয়ের অন্যান্য ব্যাটাররাও অবশ্য খুব একটা সুবিধে করতে পারেননি এই ম্যাচে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২১ বলে ৩২, ড্যারিল মিচেল ১৯ বলে ৩০ রান ও জাদেজার ২৬ বলে ৪৩ রান বাদে বলার মতো রান ছিল না আর কারও। যার ফলে দলকে ঠিক সেইভাবে লড়াকু পুঁজি এনে দিতে পারেননি তারা। দলীয় ১০১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া দল ১৬৭ রান পর্যন্ত যায় জাদেজার ব্যাটে চড়েই। পাঞ্জাবের পক্ষে দারুণ বোলিংয়ে ৩টি করে উইকেট তুলে নেন রাহুল চাহার ও হার্শাল প্যাটেল।

ব্যাটিংয়ের পর বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাদেজা। তারকা পেসারদের হারিয়ে এমনিতেও দুর্বল চেন্নাইয়ের বোলিং ইউনিট। মোস্তাফিজুর রহমান ফিরে এসেছেন বাংলাদেশে। ইনজুরির কারণে শ্রীলঙ্কায় ফিরে গেছেন মাথিশা পাথিরানা। দুই প্রধান অস্ত্রের সঙ্গে ইনজুরির কারণে নেই দীপক চাহারও। তবে তাদের অভাব বুঝতে দেননি জাদেজা।

অবশ্য দলকে ভালো শুরুটা এনে দেন তুষার দেশপান্ডে। লক্ষ্নৌর বিধ্বংসী দুই ব্যাটার জনি বেয়ারস্টো (৬) ও রাইলি রুশোকে (০) ফেরান শুরুতেই। তারপর বাকি কাজটা সারেন জাদেজা। প্রভসিমরান সিং, স্যাম কারান ও আশুতোষ শর্মাকে ফিরিয়ে পাঞ্জাবের ম্যাচ জয়ের আশার ইতি টানেন তিনি। তাতে রান বন্যার আসরে ১৬৭ রান নিয়েও পাঞ্জাবকে ২৮ রানে হারায় চেন্নাই। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন প্রভসিমরান।

এদিকে এ জয়ে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হটিয়ে টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১২। যদিও ১০ ম্যাচে সমান পয়েন্ট হায়দরাবাদ ও লক্ষ্ণৌর। তবে নেট রান রেটে পিছিয়ে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১১

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১২

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৩

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৪

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৫

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৬

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৭

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১৮

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১৯

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

২০
X