স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ নিশ্চিতের ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে অনেক। কিন্তু এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজুমল হাসান পাপন।

মঙ্গলবার (৭ মে) কিছুক্ষণ পর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ থেকে পাওয়া এক পেশে জয়ে, এরই মধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ দল। এ ম্যাচ জিতলে টাইগাররা নিশ্চিত করে ফেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আগে দুই ম্যাচে টস জিতেও জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। তাই ব্যাটিং ইউনিট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি সেভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ব্যাটারদের কাছ থেকে কতখানি ঝলক দেখা যাবে, তার আভাস এখন পর্যন্ত দেখা যায়নি এই সিরিজে।

যদিও রানতাড়া করতে নেমে টপঅর্ডারের মলিন চিত্র কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টকে। এতে এখনই কৌশলগত পরিবর্তন আনতে চাইছে না বাংলাদেশ দল। সিরিজ নিশ্চিত হওয়ার পর, করা হবে পরীক্ষা-নিরীক্ষা।

সাগরিকায় আগের দুই ম্যাচ সন্ধ্যা ৬টা শুরু হলেও এবার খেলা শুরু হবে বেলা ৩টায়। তাই এ ম্যাচেও পরিবর্তন আসার সুযোগ বা সম্ভাবনা নেই। নিজেকে প্রমাণে আরও একবার সুযোগ পাচ্ছেন লিটন কুমার দাস। অভিষেকে অর্ধশতক করা তানজিদ হাসান তামিমও থাকবেন এ ম্যাচের একাদশে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি রাঙিয়ে বিশ্বকাপ দলে জায়গা পাকাপোক্ত করার লক্ষ্য তার। যথারীতি ওয়ানডাউনে খেলবেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তার কাছ থেকে এখনো বড় ইনিংসের দেখা মেলেনি।

এরপর মিডলঅর্ডারে থাকছেন নির্ভরযোগ্য মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। ইনিংসের শুরুতে জিম্বাবুয়ের ব্যাটারদের ওপর হামলে পড়বেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আর দুই স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদেশ মোহাম্মদ সাইফউদ্দিনের থাকা নিশ্চিত।

এই ম্যাচ শেষ করেই ঢাকার বিমান ধরবে দুদল। কারণ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), ও মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে গেলেন বিচারপতি আশফাকুল ইসলাম

অবসরে গেলেন বিচারপতি আশফাকুল ইসলাম

বন্যায় মানুষ কষ্টের মধ্যে, মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত

দলীয় নেতাকে লাথি মারার ঘটনায় যা বললেন এমপি আবুল কালাম

দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানা

ভারতীয় নারীকে বাংলাদেশি সন্দেহ, নোম্যান্সল্যান্ডে আটকে রাখার অভিযোগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু 

প্রতিহিংসা নয়, ইতিবাচক রাজনীতির চর্চা করুন: শিমুল বিশ্বাস

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

এবার বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ!

১০

উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

১১

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

১২

যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের ওপর নজরদারি করেছে ইরান

১৩

দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধরা

১৪

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

১৫

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?

১৬

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

১৮

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

১৯

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও কোনো দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

২০
X