স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট : ১২ মে ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাহমুদউল্লাহর ব্যাটে টাইগারদের মানরক্ষা

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে রীতিমতো হাস্যকর এক ব্যাটিং ধসে ৪২ রানে ১০ উইকেট হারায় বাংলাদেশ। সিরিজের প্রথম থেকেই টাইগারদের এমন ব্যাটিং দৈন্যদশা বজায় ছিল শেষ ম্যাচেও। ১৫ রানে তিন উইকেট হারিয়ে যখন টাইগার টপ অর্ডার আবারও ব্যর্থ তখনই ব্যাট হাতে দলের কান্ডারি হয়ে দাঁড়িয়ে যান টাইগারদের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাটে ভর করে শেষ ‍টি-টোয়েন্টিতে মানরক্ষার পুঁজি পায় নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (১২ মে) মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ করেন সর্বোচ্চ ৫৪ রান। সফরকারীদের পক্ষে বেনেট ও মুজরাবানি নেন ২টি করে উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে আজকের একাদশে বাংলাদেশ খেলিয়েছে ১০ ব্যাটার (অলরাউন্ডার সহ)। তবে এত ব্যাটার নিয়েও মিরপুরে আজ ১৫৭ এর বেশি করতে পারেনি বাংলাদেশ। ওপেনারদের ব্যর্থ হবার দিনে ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। এদিন ৩ পরিবর্তন আসে বাংলাদেশ একাদশে। বিশ্রাম শেষে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান।

দুই ওপেনার ব্যর্থ হন। তানজিদ হাসান তামিম ৫ বলে ২ ও সৌম্য সরকার ৭ বলে ৭ রান করেন। চারে নামা তাওহীদ হৃদয় ৬ বলে ১ রানের বেশি করতে পারেনি। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন রানে ফেরেন। ২৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৬ রান করেন তিনি।

তবে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৪ রান করে থামেন তিনি। সাকিব আল হাসান ১৭ বলে ১ ছয়ে ২১ রান করেন। জাকের আলি অনিক ১১ বলে ১ চার ও ২ ছয়ে ২৪ রান করে অপরাজিত থাকলে বাংলাদেশ ১৫৭ অবধি পৌঁছায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১০

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১২

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৩

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

১৪

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১৬

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৯

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

২০
X