কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে তাসকিনের মেডিকেল রিপোর্ট

কোচ চন্ডিকা হাতুরুসিংহের সঙ্গে তাসকিন আহমেদ। পুরোনো ছবি
কোচ চন্ডিকা হাতুরুসিংহের সঙ্গে তাসকিন আহমেদ। পুরোনো ছবি

তাসকিন আহমেদের শরীরের ডান পাশের মাংস পেশির এই চোটটি দীর্ঘদিনের। মাঝে মধ্যেই অস্বস্তিতে পড়েন এই চোট নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও পড়েছেন পুরোনো সেই চোটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডানহাতি ফাস্ট বোলারের এ চোট বিশ্বকাপে থাকা না থাকা নিয়ে শঙ্কা রয়েছে।

গতকাল রোববার পঞ্চম টি-টোয়েন্টির আগে ব্যথা বাড়লে তাসকিনকে পাঠানো হয় হাসপাতালে। আজ সোমবার (১৩ মে) সকালে রিপোর্ট পেয়ে সেটি পাঠানো হয়েছে আমেরিকায়। সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাসকিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বিষয়ে বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্য সাংবাদিকদের জানিয়েছেন, তাসকিনের মেডিকেল রিপোর্টের স্ক্যান কপি যুক্তরাষ্ট্রে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। যেহেতু দল সেখানে থাকবে, তাই ওই দেশের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তাসকিনের বিশ্বকাপে খেলা না খেলার বিষয়ে এখনো চূড়ান্ত না হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা যে হচ্ছে না এটা পুরোপুরি নিশ্চিত। আর আসন্ন এই সিরিজের তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ রয়েছে টাইগারদের। আগামী ২১, ২৩ ও ২৫ মে মাঠে গড়বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের এই সিরিজ।

হাসান ছাড়াও আরও দুই-তিনজকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে পুরোপুরি সেরে ওঠতে তাসকিনের তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষ প্রস্তুতিমূলক এই সিরিজ খেলতে পারবেন না তিনি।

তবে বিশ্বকাপে তাসকিনকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো বিশ্বকাপের দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত।

ততদিন দলের সঙ্গে থাকবেন ডানহাতি এ বোলার। যদি চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তাহলে যুক্ত হবেন বিশ্বকাপ স্কোয়াডে। নয়তো তাকে ফিরে হতে হবে দেশে। আর যদি তাই হয় তাহলে এ নিয়ে ৩টি বিশ্বকাপ মিস করবেন তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১০

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১১

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৩

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৪

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৫

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৬

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৭

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৮

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৯

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

২০
X