স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিবেচনায় থাকার পরও কেন বাদ সাইফউদ্দিন?

মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত

গত মাসের শেষ দিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়েছিল সেই দলে।

মঙ্গলবার (১৪ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবির নির্বাচক প্যানেল। সেই দলে রাখা হয়নি ডানহাতি এই অলরাউন্ডারকে। এমনকি রিজার্ভ তালিকাতেও জায়গা হয়নি তার।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের ৪ ম্যাচে তিনি শিকার করেন ৮ উইকেট। এরপরও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। সাইফউদ্দিনের পরিবর্তে সুযোগ হয়েছে আরেক পেসার তানজিম হাসান সাকিবের। জিম্বাবুয়ে সিরিজে ২ ম্যাচে তার শিকার মাত্র ১ উইকেট।

দুজনের মধ্যে কেন তানজিমকে বেছে নেওয়া হয়েছে, এর ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সবাই খুব কাছাকাছি লড়াই করেছে। যে দলটা দিয়েছিলাম ৩০ তারিখে, সেটা আমরা এক প্রেক্ষাপটে দিয়েছিলাম। সেখানে দুটো চিন্তা ছিল। আমরা চেয়েছি বর্তমান ক্রিকেটারদের নিয়েই দল করা।’

এ পর্যায়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘একটা চিন্তা ছিল ইনজুরি থেকে ফেরা ক্রিকেটাররা, যেমন সাইফউদ্দিন কেমন করে, তা দেখা। আমাদের যে আস্থার জায়গাটা, সেখানে সাইফউদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়ে ছিল। এ জন্য ওকে (তানজিম) আমরা দলে রেখেছি।’

ডেথ ওভারের বোলিং সামর্থ্যে এগিয়ে থাকায় তানজিম সাকিব বিবেচিত হয়েছেন বলে আভাস দিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবকে (তানজিম হাসান) শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি। তার একাগ্রতা, মাঠে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা সাইফউদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে। আমরা সাইফউদ্দিনের দিকে তাকিয়ে ছিলাম যে কারণে- ডেথ ওভারে ইয়র্কার করা, সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল, তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। ৩০ তারিখে যে দলটা দিয়েছিলাম, সেখান থেকে একমাত্র এ জায়গাটাতেই পরিবর্তন হয়েছে।’

গাজী আশরাফ হোসেন লিপু আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কে কখন উইকেট পাচ্ছে, তা দেখতে হবে। সাইফউদ্দিনকে যে জায়গায় দরকার হতো, সেটা পরখ করে দেখেছি। শেষ দুটি ম্যাচে দুজন পেসার নিয়ে খেলেছি। সেখানে সাইফউদ্দিন কিছু কিছু জায়গায় আস্থার প্রতিদান দিতে পারেনি।’

জাতীয় দলের ক্রিকেটারকে নিয়ে নেতিবাচক কথা বলতে রাজি নন প্রধান নির্বাচক। যারা সুযোগ পাননি (সাইফউদ্দিন), নিজেকে প্রমাণ করে ভবিষ্যতে আবারও জাতীয় দলে ফিরবেন বলে প্রত্যাশা গাজী আশরাফ হোসেন লিপুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

‘ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি সম্ভব নয়’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব

১০

নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

১১

‘ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

১২

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিৎজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

১৪

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

১৫

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

১৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৭

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

১৮

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

১৯

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

২০
X