শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

লামিচানেকে ভিসা দেয়নি আমেরিকা 

সন্দীপ লামিচানে। ছবি : সংগৃহীত
সন্দীপ লামিচানে। ছবি : সংগৃহীত

ধর্ষণের দায়ে অভিযুক্ত নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানেকে গত জানুয়ারিতে দীর্ঘ দেড় বছরের বিচার-কার্যক্রম শেষে আট বছরের কারাদণ্ড ও জরিমানা দেয় নেপালের আদালত। তবে নিজেকে বারবারই নির্দোষ দাবি করে আসা লামিচানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আপিলে মামলা থেকে খালাস পান। আশা করা হচ্ছিল নেপালের হয়ে বিশ্বকাপে খেলবেনও তিনি । আইসিসিও অনুমতি দিয়েছিল তবে তবুও এই বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।

ধর্ষণের মামলা থেকে খালাস পেলেও নেপালের সাবেক এই অধিনায়ককে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি নেপালের মার্কিন দূতাবাস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক তারা। ভিসা না পাওয়ায় এবার আর নেপালের হয়ে মাঠে নামা হচ্ছে না এই স্পিনারের।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কথা নিজেই জানান তিনি। তিনি লিখেন, ‘এবং নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার সেটি করল, যেটি ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ভিসা নাকচ করেছে। দুর্ভাগ্যজনক। নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।’

উল্লেখ্য ২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন লামিচানে। এরপর কারাদণ্ড দেওয়া হলেও তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর ১৫ মে উচ্চ আদালত তাকে খালাসও দেন। ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হতে পারে এই লেগ স্পিনারকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্যের কাছে হার মানলেন বাবা-মা

সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

মানিলন্ডারিং মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ

শুক্রবার ছুটির দিনে বন্ধ থাকবে যেসব মার্কেট

অশ্রু, শোক আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি 

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

১১

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

১২

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

১৩

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

১৪

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

১৫

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

১৬

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

১৭

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

১৮

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

১৯

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

২০
X