স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১১:৪৯ এএম
আপডেট : ১৩ মে ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে গোয়েঙ্কারা এসেছেন শুধু ব্যবসা করতে: শেবাগ

রাহুল-গোয়েঙ্কা ইস্যুতে কথা বলছেন শেবাগ। ছবি : সংগৃহীত
রাহুল-গোয়েঙ্কা ইস্যুতে কথা বলছেন শেবাগ। ছবি : সংগৃহীত

লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা রাগের ভঙ্গিতে কথা বলে চলেছেন। আর পাশে বিমর্ষমুখে সেই কথাগুলো শুনে যাচ্ছেন দলটির অধিনায়ক লোকেশ রাহুল। ভারতীয় গণমাধ্যমের দাবি, চলমান আইপিএলে এটি সবচেয়ে বিব্রতকর দৃশ্য।

মাঠে প্রকাশ্যে দলের অধিনায়ককে এভাবে কথা শোনাচ্ছেন দলটির মালিক- এমন দৃশ্য চোখে পড়ে না। বরং ম্যাচ হারার পরও দলের ক্রিকেটারদের উৎসাহ দিতে দেখা যায় শাহরুখ খান, প্রীতি জিনতাদের মতো ফ্র্যাঞ্চাইজি মালিকদের।

ঘটনাটি গত ৮ মের। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০ উইকেটে হেরে যায় লখনৌ সুপার জায়ান্টস। পরে টেলিভিশনে দেখা যায় দলের অধিনায়ক লোকেশ রাহুলকে কিছু একটা বলছেন ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

গোয়েঙ্কার হাত নাড়ানো ও চেহারার অভিব্যক্তিতে বোঝা যায় মাঠেই দলের অধিনায়কের প্রতি ক্ষোভ ঝাড়ছেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, ব্যাপকভাবে সমালোচিত হন সঞ্জীব গোয়েঙ্কা। চলমান সেই সমালোচনায় এবার যুক্ত হলেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

এ সময় তিনি ভারতীয় এই ব্যবসায়ী প্রতি প্রশ্ন রেখে বলেন, আইপিএল থেকে ৪০০ কোটি রুপি লাভ করেও কেন তিনি ক্ষুব্ধ? ভারতের আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলের দল লখনৌর মালিকও তিনি। স্টেডিয়ামে বসে দেখে দলের খেলা। হায়দরাবাদের ম্যাচেও তিনি মাঠে ছিলেন। লখনৌর দেওয়া ১৬৬ রানের টার্গেট মাত্র ৯.৪ ওভারে জিতে যায় হায়দরাবাদ।

ম্যাচ শেষে লখনৌর অধিনায়ক রাহুলের সঙ্গে আলাপ করতে দেখা যায় দলটির মালিককে। ঘটনার বেশ পেরিয়ে গেলেও থামছে না সঞ্জীব গোয়েঙ্কার সমালোচনা। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে দেওয়া সাক্ষৎকারে শেবাগও যোগ দিলেন এই সমালোচনায়।

ম্যাচ হারলেও দল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এরা সব ব্যবসায়ী, এরা শুধু লাভ-ক্ষতি বোঝে। কিন্তু এখানে তো তার কোনো ক্ষতিও হয়নি। তাহলে কী নিয়ে তিনি এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি রুপি আয় করেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে, যা-ই ঘটুক না কেন, আপনি তো লাভ করছেন।’

এ সময় ভারতের সাবেক ওপেনার আরও বলেন, ‘আপনার কাজ খেলোয়াড়দের উদ্দীপিত করা। যে ঘটনাটা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে, তাকে নেওয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ শূন্য হয়ে যাবে।’

আইপিএলের চলতি আসরে এখনো শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে লখনৌর। ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ৬ নম্বরে রয়েছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির উজ্জ্বল অবদান; সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১০

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১১

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১২

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৩

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৪

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৫

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৬

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৮

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

২০
X