স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতের কোচ হতে কোনো অস্ট্রেলিয়ানকে প্রস্তাব দেওয়া হয়নি’

জয় শাহ জানিয়েছেন পন্টিং ও লাঙ্গারকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি । ছবি : সংগৃহীত
জয় শাহ জানিয়েছেন পন্টিং ও লাঙ্গারকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি । ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নতুন কোচের সন্ধানে নামতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে আগেই। রোহিত-কোহলিদের নতুন কোচের জন্য চাকরির বিজ্ঞপ্তিও দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। ফেভারিট হিসেবে অনেকের নাম শোনা গেলেও সংবাদমাধ্যম এগিয়ে রাখছিল দুই অস্ট্রেলিয়ান জাস্টিন ল্যাঙ্গার ও রিকি পন্টিংকে। তবে সম্প্রতি এই দুই কোচই জানিয়ে দিয়েছেন তারা ভারতের কোচ হতে আগ্রহী নন। তবে বিসিসিআই জানালো অন্য কথা। বিসিসিআই নাকি তাদের কোচ হওয়ার কোন প্রস্তাবই দেয়নি। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রিকি পন্টিং কোচিং করাচ্ছেন আসর থেকে ইতিমধ্যে বাদ পড়া দিল্লি ক্যাপিটালসকে। আর অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গার আছেন লখনৌ সুপার জায়ান্টসের দায়িত্বে। ভারতীয় ক্রিকেটের সাথে পরিচিতি এবং বিখ্যাত ক্রিকেটার হওয়ায় তাদের কোচ হওয়ার গুঞ্জন সামনে আসে। তবে দুজনেই ভারতের দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেন। তবে এবার এই গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুললেন জয় শাহ।

জয় শাহ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বিসিসিআই আমি কেউই এখন পর্যন্ত কোনো অস্ট্রেলিয়ানকে কোচ হওয়ার প্রস্তাব দেইনি। আমাদের কোচ খুঁজে বের করার একটি সুক্ষ্ম ও ধারাবাহিক প্রক্রিয়া আছে। আমরা সে অনুযায়ীই এগোবো।’

জয় শাহর এই বক্তব্য অবশ্য ইঙ্গিত করে বিসিসিআই বিদেশী কোচের দিকে নজর দিবে না। সেক্ষেত্রে ভারতীয় হিসেবে গণমাধ্যমে শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের নাম। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল ভারতের নাকি প্রথম পছন্দ সাবেক এই ওপেনারকে। যদিও ভারতের মতো ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেও আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা নেই গম্ভীরের। তবে মেন্টর হিসেবে আইপিএলে তিনি বেশ সফল। গত দুবার লক্ষ্নৌতে প্লে-অফে তুলেছিলেন তিনি। আর চলতি আসরে তার দল কলকাতা তো সবাইকে উড়িয়েই আইপিএলের ফাইনালে উঠেছে।

অবশ্য গম্ভীর কোচ হতে আগ্রহী কি না সে ব্যাপারে কিছুই জানা যায় নি। বিশ্বকাপজয়ী এই ওপেনারের হাতে অবশ্য সময়ও কম। কারণ বিসিসিআইয়ের দেওয়া কোচের বিজ্ঞপির শেষ সময় আগামী ২৭ মে। আইপিএল শেষ হওয়ার পরের দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১০

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১১

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১২

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৩

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৪

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৫

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৬

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৭

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৮

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X