স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির রেকর্ডে এগিয়ে ভারত

নিজের ৫০০তম ম্যাচে ৮৭ রানে অপরাজিত আছেন কোহলি। ছবি : সংগৃহীত
নিজের ৫০০তম ম্যাচে ৮৭ রানে অপরাজিত আছেন কোহলি। ছবি : সংগৃহীত

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ক্যারিয়ারে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লাবে নাম লেখালেন ভারতীয় তারকা ব্যাটার। কোহলির রেকর্ডের দিনে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম দিন শেষে রোহিত শর্মার দলের সংগ্রহ ৪ উইকেটে ২৮৮ রান।

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে থেকেই তিন ফরম্যাট মিলিয়ে কোহলি ৫০০তম ম্যাচের রেকর্ড ছুঁলেন। এর মধ্যে ২৭৪ ওয়ানডে, ১১১ টেস্ট ও ১১৫ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারতের হয়ে ৫০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন কোহলির আগে আর মাত্র তিনজন। শচিন টেন্ডুলকার ৬৬৪, মহেন্দ্র সিং ধোনি ৫৩৫, আর রাহুল দ্রাবিড় আকাশি-নীলদের হয়ে খেলেছেন ৫০৪ আন্তর্জাতিক ম্যাচ।

নিজের ৫০০তম ম্যাচে কোহলি আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ক্রিকেটে রান সংগ্রাহকের দিক দিয়ে ইতিহাসের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন কোহলি। এত দিন ২৫ হাজার ৫৩৪ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনে ৭৪ রান করে ক্যালিসকে ছাড়িয়ে গেছেন কোহলি। প্রথম দিন শেষে কোহলি অপরাজিত আছেন ৮৭ রানে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে ভারত। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টেও প্রথমে ব্যাটিং করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে রোহিত-বিরাটরা। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৮৮ রান।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ভারতের অধিনায়ক রোহিত ও ইয়াশ জয়সওয়ালের উদ্বোধনী জুটি হয় ১৩৯ রানের। প্রথম উইকেট হারানোর পর ভারতের ব্যাটিং লাইনআপে অবশ্য ছোট্ট ধস নামে। ৪৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। তবে দিনশেষে কোহলি ও জাদেজার অপরাজিত ১০৬ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের ভিত এনে দিয়েছে।

কোহলি ১৬১ বলে ৮৭ এবং জাদেজা ৮৪ বলে ৩৬ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন রোচ, গ্যাব্রিয়েল, ওয়ারিকান এবং জেসন হোল্ডার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X