স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের অভিষেকে যুক্তরাষ্ট্রের রেকর্ড

রেকর্ড গড়ে ম্যাচ জয়ের পর অ্যারন জোন্স-হারমিত সিংয়ের উল্লাস। ছবি : সংগৃহীত
রেকর্ড গড়ে ম্যাচ জয়ের পর অ্যারন জোন্স-হারমিত সিংয়ের উল্লাস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ। টস জিতে প্রতিবেশী কানাডাকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। কানাডার ব্যাটারদের তাণ্ডব দেখে তিনি হয়তো মনে মনে ভাবতে পারেন, ভুলই করলেন কি না!

রোববার ভোরে (২ জুন) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৫ উইকেট ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কানাডা। এ ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হতো যুক্তরাষ্ট্রের। এর আগে টি-টোয়েন্টিতে ১৬৯ রান ছিল তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

বিশ্বকাপের নতুন আসরের প্রথম ম্যাচ নতুন রেকর্ড গড়েছে সহ-আয়োজকরা। শুরু তাই নয় বিশ্বকাপেও সর্বোচ্চ রান তাড়ার জয়ের রেকর্ডও এটি।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে কানাডার দেওয়া ১৯৫ রানের টার্গেট ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌচ্ছে যায় যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

অ্যারন জোন্স-অ্যান্ড্রিস গাউসের জুটিতে হয়েছে নতুন এই রেকর্ড। দুজনের অবিশ্বাস্য ১৩১ রানের জুটিটি আসে মাত্র ৫৮ বলে। প্রথম ২৫ বলে ২৫ রান করা গাউস, অর্ধশতক পূর্ণ করেন ৩৯ বলে। পরে ৪৬ বলে ৬৫ রানে আউট হয়ন তিনি।

তবে পুরো ম্যাচের চিত্র পাল্টে দেন জোন্স। মাত্র ২২ বলে করেন অর্ধশতক। টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের দ্রুততম অর্ধশতকের রেকর্ড এটি। ১০ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪০ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেকে যুক্তরাষ্ট্র ভেঙে দিয়েছে নেদারল্যান্ডসের রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলো মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ডাচদের। ২০১৪ সালে বাংলাদেশে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ উইকেটে ১৯৩ রানের ইনিংসে ছিল আগের সর্বোচ্চ স্কোর।

বিশ্বকাপের নবম আসরের প্রথম ম্যাচে প্রথমে সেই রেকর্ড ভেঙে কানাডা করে ১৯৪ রান। পরে সেই রেকর্ড ভেঙে ম্যাচ জিতে ১৯৭ রানের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X