স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০১:৩৩ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে স্কটল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে স্কটল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ধাক্কা খেল ইংল্যান্ড। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ইংলিশদের। মঙ্গলবার (৪ জুন) ব্রিজটাইমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটিশরা। তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। লম্বা সময় পর শুরু হয় ম্যাচ।

ইংলিশ বোলারদের বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন দুই ওপেনার মিচেল জোন্স ও জর্জ মুনসে। ৬ ওভার ২ বলে ৫১ রান তোলেন তারা। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।

বৃষ্টির পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আছে ১০ ওভারে। বাকি ৩ ওভার ৪ বলে কোনো উইকেট হারায়নি স্কটল্যান্ড। এ সময়ে ৩৯ রান তোলেন দুই ওপেনার। জোন্স ৪৫ এবং মুনসে ৪১ রানে অপরাজিত ছিলেন।

ইনিংস বিরতিতে আবারও বৃষ্টি নামে। ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি ইংলিশরা। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

এর আগে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামে ইংল্যান্ড। বৃষ্টির কারণে ১ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড।

দারুণ এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে ইংলিশ অধিনায়ক জস বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারলে অনন্য উচ্চতায় পৌঁচ্ছে যাবেন ইংলিশ অধিনায়ক। দুবার বিশ্বকাপ জয়ী অধিনায়কের তালিকায় নাম উঠবে তার।

ইংলিশদের গ্রুপ পর্বে সব ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজেই। এ জন্য গত বছর ডিসেম্বরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলে ইংলিশরা। এই দুই সিরিজে হারলেও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা হয়েছে ইংলিশ ক্রিকেটারদের।

ইংল্যান্ডের জন্য আরও একটি অনুপ্রেরণা রয়েছে। ২০১০ সালে এই ক্যারিবীয় কন্ডিশনে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১০

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১১

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১২

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৩

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৪

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৫

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৬

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৭

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৮

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৯

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

২০
X