স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১২:৪৬ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে বিবাদে পাকিস্তানের দুই ক্রিকেটার

শাহীন শাহ আফ্রিদি (বাঁয়ে) ও বাবর আজম। ছবি : সংগৃহীত
শাহীন শাহ আফ্রিদি (বাঁয়ে) ও বাবর আজম। ছবি : সংগৃহীত

ক্রিকেটে পাকিস্তান আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রকাশ্যে বিতর্কে জড়ালেন পাকিস্তানের দুই ক্রিকেটার।

তবে এই বিবাদে বিশ্বকাপে অংশ নেওয়া পাকিস্তান দলের ক্রিকেটাররা জড়িত নন। পাকিস্তান দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে এক টিভি অনুষ্ঠানে বিবাদে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। একজন দলের বাজে পারফরম্যান্স এবং অধিনায়ক বাবর আজমের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। আরেকজন সেই অভিযোগ খণ্ডন করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন।

তারা হলেন সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া ইমাম উল হক। টিভি অনুষ্ঠানে এক সমর্থকের প্রশ্নের উত্তরে শেহজাদ বলেন, ‘বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছেন। ভালো না খেললেও তাদের একটানা খেলিয়ে যাচ্ছেন।’

এ সময় ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির কথা উল্লেখ করে শেহজাদ আরও বলেন, ‘তারকা ক্রিকেটারদের ছোট দলের বিরুদ্ধে খেলেন না। কিন্তু পাকিস্তান দলের তারকারা দুর্বল দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে থাকেন। তরুণদের সুযোগই দেন না।’

তিনি আরও বলেন, ‘দুর্বল দলের বিপক্ষে ভালো খেলে পাকিস্তানের ক্রিকেটাররা দলে নিজের জায়গা পাকা করেন।’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর, পাকিস্তানের ক্রিকেটের কোনো অগ্রগতি হয়নি বলে দাবি তোলেন শেহজাদ। কোনো একটি অদৃশ্য চক্র, এর পেছনে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

শেহজাদের এই অভিযোগ উড়িয়ে দেন পাকিস্তান টেস্ট এবং ওয়ানডে দলের নিয়মিত ওপেনার ইমাম উল হক। তিনি বলেন, ‘বাবর নিজে থেকে অধিনায়কত্বে ফিরে আসেননি। তাকে বোর্ড এই দায়িত্ব দিয়েছে।’

এ সময় গত কয়েক বছরের সাফল্য তুলে ধরেন বাঁহাতি এই ওপেনার, ‘২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছে পাকিস্তান। বাবরের বিরুদ্ধে শেহজাদের পক্ষপাতিত্বের অভিযোগও উড়িয়ে দেন ইমাম উল হক।’

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১০

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১১

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১২

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৩

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৪

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৫

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৬

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৭

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৮

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

২০
X