ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফারজানার ইতিহাসগড়া সেঞ্চুরি

শতকের পর ফারজানা হক পিংকি । ছবি : সংগৃহীত
শতকের পর ফারজানা হক পিংকি । ছবি : সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছেন ওপেনার ফারজানা হক পিংকি। নারীদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন পিংকি। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ৩০ বছর বয়সী ব্যাটার ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস খেলেছেন। ৯৭ বলে ফিফটি পূরণের পর ১৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

বাংলাদেশের হয়ে ওয়ানডে আগের সর্বোচ্চ ছিল যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষেই ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫ রান করেন সালমা, পরের ম্যাচে তা স্পর্শ করেন রুমানা। ১০ বছর পর তাদেরকে ছাড়িয়ে গেলেন ফারজানা।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার।

আজকের ওয়ানডে ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার।

২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে শতক হাঁকান তিনি। একই ম্যাচে শতক পূর্ণ করেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

ফারজানার সেঞ্চুরিতে ভারতকে ২২৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। সব ওয়ানডে মিলিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

তিন ম্যাচ সিরিজের এই ম্যাচটি অঘোষিত ফাইনাল বলা চলে। সিরিজে ১-১ সমতা থাকায় এ ম্যাচের ফলে নির্ধারন হবে সিরিজের ট্রফি কার ঘরে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X