ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

পিংকির সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

তৃতীয় ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশ ভারতের সামনে ২২৬ রানের লক্ষ্য দিয়েছে। ছবি : সংগৃহীত
তৃতীয় ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশ ভারতের সামনে ২২৬ রানের লক্ষ্য দিয়েছে। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফারজানা হকের সেঞ্চুরির ওপর ভর করে ভারতকে ২২৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ওয়ানডেতে বাংলাদেশের নারীদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি, দেশের মাঠে এটিই সর্বোচ্চ।

দেশের মাঠে আগের সর্বোচ্চ ছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১০। সব মিলিয়ে সর্বোচ্চ গত বছর পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪।

শনিবার (২২ জুলাই) টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি ওপেনিং জুটিতে যোগ করেন ৯৩ রান। ওপেনিং জুটিতে এর চেয়ে বেশি রান বাংলাদেশের মেয়েরা করেছে আর মাত্র একবার, ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই দিন শারমীন আক্তার ও শুকতারা রহমান মিলে ১১৩ রানের জুটি গড়েন। ওপেনিং জুটির রেকর্ড না হলেও ঠিকই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ফারজানা হক। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথম সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই।

বাংলাদেশের শুরুটা ছিল অবশ্য সাবধানী। প্রথম ১০ ওভারে রান ওঠে মাত্র ৩২, তবে উইকেট হারায়নি বাংলাদেশ। অল্পের জন্য প্রথম উইকেটে শতরানের জুটি হয়নি, ব্যক্তিগত ৫২ রানে হারমানপ্রিত করের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান শামীমা।

লড়াইটা চালিয়ে গেছেন ফারজানা, ইনিংসের শুরু থেকে ব্যাট করে আউট হয়েছেন একদম শেষ বলে। তার আগে ১৫৬ বলে ১০০ রান করে স্পর্শ করেছেন ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। ১৬০ বলে ১০৭ রান করে শেষ বলে রানআউট হয়েছেন পিংকি।

অধিনায়ক জ্যোতির ২৪ আর সোবহানা মোস্তারির ২৩ রানে ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২৫ রান। ভারতের হয়ে স্নেহ রানা নিয়েছেন ২ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X