স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ ‘ড্র’

ভারতের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত
ভারতের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ-ভারতের একটি করে জয়। তৃতীয় ও শেষ ম্যাচটি দু’দলের জন্য ছিল তাই অলিখিত ফাইনাল। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে দেখা মিলল বাড়তি রোমাঞ্চ। জয় পায়নি কোনো দলই। ঠাঁসা উত্তেজনার ম্যাচ হয়েছে টাই। বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজ হয়েছে ড্র (১-১)।

শনিবার (২২ জুলাই) টস জিতে আগে ব্যাট করতে নেমে ফারজানা হক পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে চার উইকেটে ২২৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ভারতের মেয়েরা অলআউট হয় ২২৫ রানেই। ম্যাচ টাই।

২২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত। সেফালি ভার্মাকে ৪ রানে ফেরান মারুফা আক্তার। দলীয় ৩২ রানের সময় ভারত শিবিরে আবারও বাঘিনীদের আঘাত। এবার যস্তিকা ভাটিয়াকে ফিরিয়ে দেন স্পিনার সালমা খাতুন। তবে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে টিকিয়ে রাখে ওপেনার স্মৃতি মান্দানা-হারলীন দেওল জুটি। ফিফটি তুলে ৫৯ রান করে ফাহিমা খাতুনের শিকার হন ভারত ওপেনার স্মৃতি।

পাঁচ নম্বরে ব্যাট করতে এসে অধিনায়ক হারমানপ্রীত কৌর বেশিক্ষণ টিকতে পারেননি। দুই চারের মারে ১৪ রানে নাহিদা আক্তারের বলে আউট হন। ১৯১ রানের সময় সর্বোচ্চ ৭৭ রান করা হারলীন দেওল রান আউট হয়ে ফিরেন। একই ওভারে দীপ্তি শর্মাও রান আউট হয়ে ফিরেন। ২১৬ থেকে ২১৭ রানে তিন ভারতীয় ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান নাহিদা-মারুফা।

তবে মেঘনা সিংয়ের দৃঢ়তায় নাটকীয়ভাবে টাই করতে সমর্থ হয় ভারত। রদিগেজ ৩৩ রানে অপরাজিত থাকেন। ২২৫ রানে শেষ ব্যাটার হিসেবে মেঘনা ৬ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে নাহিদা ৩টি ও মারুফা ২টি উইকেট শিকার করেন।

এর আগে টস জেতা বাংলাদেশের শুরুটা ছিল অবশ্য সাবধানী। প্রথম ১০ ওভারে উইকেট না হারিয়ে ৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলীয় ৯৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে। ফিফটি তুলে ব্যক্তিগত ৫২ রানে হারমানপ্রিত কৌরের হাতে ক্যাচ দিয়ে আউট হন শামীমা সুলতানা। ১৬৪ রানের সময় ২৪ রানে সাজঘরে ফিরে যান অধিনায়ক নিগার সুলতানা। তবে লড়াইটা চালিয়ে গেছেন ফারজানা হক পিংকি।

ইনিংসের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত ক্রিজে থাকেন দেশের ওয়ানডে ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা পিংকি। ১৫৬ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৬০ বলে ৭টি চারের সাহায্যে ১০৭ রানে রানআউটের শিকার হয়ে ফেরেন তিনি ইনিংসের শেষ বলে। শেষদিকে সোবানা মোস্তারির ২২ বলে ২৩ রানে চার উইকেটে ২২৫ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ দল। ভারতের হয়ে স্নেহ রানা নিয়েছেন দুটি ও দেভিকা বিদ্যা একটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X