স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৭:১৪ এএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে কোনোমতে ১০০ পার বাংলাদেশের

বোল্ড জাকের আলী অনিক। ছবি: সংগৃহীত
বোল্ড জাকের আলী অনিক। ছবি: সংগৃহীত

নেপালের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে দেশবাসীকে ঈদ উপহার দিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু মাঠে উল্টো চিত্র। দায়িত্বহীন-কাণ্ডজ্ঞানহীন, যাই বলা হোক না কেন, সব কিছুই ছিল নেপালের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিংয়ে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে সর্বনিম্ন রানের রেকর্ড টাইগারদের।

শট সিলেকশন, রার্নিং বিটুইন দ্য উইকেট, সবকিছুতে অদক্ষতার পরিচয় দেয় বাংলাদেশ দল। তাই আইসিসির সহযোগী দেশটির বিপক্ষে চরম বিপর্যয়ে পড়ে টাইগাররা। নেপালের বিপক্ষে জিতলে সুপার এইট, এমন সহজ সমীকরণে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে তৃতীয় ওপেনিং জুটি নামায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসের সেই জুটির স্থায়ীত্ব মাত্র এক বল।

নেপালের পেসার সোমপাল কামির প্রথম বলে উইকেট ছেড়ে মারতে এসে কট অ্যান্ড বল হন তানজিদ হাসান তামিম (০)। পরে আম্পায়ার স্যাম নোগাজস্কি লিটন দাসকে এলবিডব্লু আউট দিলেও রিভিউতে বেঁচে যায় টাইগাররা।

ফর্মহীনতা অব্যাহত রয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অফ স্পিনার দীপেন্দ্র ঐরীর বলে বোল্ড হন তিনি। বাংলাদেশ অধিনায়কের দুঃস্বপ্নময় বিশ্বকাপ চলছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্তর চার ইনিংসে রান হচ্ছে ৭, ১৪, ১ এবং ৪, সর্বমোট ২৬।

গ্রুপপর্বে খেলা চার ম্যাচে টাইগাররা প্রথম দুই উইকেট হারিয়েছে ৬, ৭, ২৩ ও ২৯ রানে। সোমপাল কামির দ্বিতীয় শিকার লিটন দাস (১০)। জয় দিয়ে সুপার এইটে খেলা স্বপ্নে বড় ধাক্কা বাংলাদেশের। তাওহীদ হৃদয়ও ফিরে গেছেন সাজঘরে।

সাকিব আল হাসানের অদুরদর্শিতায় রান আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর সাকিবও আউট হন দ্রুত। তারে অনুসরণ করেন জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব। ঝড় তোলার আভাস দিয়েও আউট হয়ে যান রিশাদ হোসেন।

এর আগে সোমবার (১৭ জুন) আর্ন্স ভ্যাল গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। দশ বছর পর আবারও মুখোমুখি দুদল। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে ছিল বাংলাদেশ।

এরই মধ্যে সেরা আটের সাত দল নিশ্চিত হয়েছে। অষ্টম দলের অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ম্যাচে টাইগাররা নেপালকে হারালে নিশ্চিত হবে সুপার এইট। হারলেও সম্ভাবনা থাকছে। তবে এর জন্য নির্ভর করতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের উপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১০

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১১

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১২

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৩

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৪

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

১৫

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

১৬

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

১৭

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

১৮

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

১৯

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

২০
X