স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১০:২৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সূর্যকুমারের ফিফটিতে ভারতের চ্যালেঞ্জিং সংগ্রহ

সূর্যকুমার ও পান্ডিয়ার জুটি পথ দেখায় ভারতকে। ছবি : সংগৃহীত
সূর্যকুমার ও পান্ডিয়ার জুটি পথ দেখায় ভারতকে। ছবি : সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিটদের মতোই খেলছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের মতো ক্রিকেট শক্তিকে হারিয়ে রশীদ-নবীরা উঠে এসেছে সুপার এইটে। আর সুপার এইটেও ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তি ভারতের বিপক্ষেও দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছে এশিয়ার দেশটি। তবে রশীদ-ফজল হকদের বিধ্বংসী বোলিং পারফরম্যান্স সত্ত্বেও চ্যালেঞ্জিং লক্ষ্য উপহার দিতে পেরেছে আফগানদের আজকের ম্যাচের প্রতিপক্ষ ভারত। সেজন্য অবশ্য কৃতিত্ব প্রাপ্ত টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদবের। তার ফিফটিতেই আফগানদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া

বৃহস্পতিবার (২০ জুন) বার্বাডোসের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। আফগানদের পক্ষে রশীদ খান ও ফজল হক ফারুকি নেন ৩টি করে উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিতে পারেনি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ৮ রানে ফেরেন তিনি। এই বিশ্বকাপে দুর্দান্ত খেলা ফজল হক ফারুকির বলে ইনিংসের তৃতীয় ওভারে বিদায় নেন তিনি। রোহিতের বিদায়ের পর কোহলি-পান্ত মিলে দেখে শুনে পাওয়ার প্লে পার করেন।

পাওয়ার প্লে শেষেই অবশ্য বিদায় নেন পান্ত। রশীদ খানের বলে লেগ বিফোর হয়ে ২০ রান করে মাঠ ছাড়েন তিনি। পান্তের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলিও। এই আসরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা কোহলি আজকে করেন ২৪ রান। তার উইকেটও নেন রশীদ।

আইপিএলে ভালো খেলা দুবেও ১০ রানের বেশি করতে পারেননি। ১১ ওভারে ৯০ রান করে তখন কিছুটা চাপেই টিম ইন্ডিয়া। ভারতকে সেই চাপ থেকে মুক্ত করেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার সুর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভারতের রানের চাকা ঘুরাতে থাকেন। তুলে নেন নিজের অর্ধশতকও। তাদের মধ্যকার ৬০ রানের জুটি ভাঙে ৫৩ রানে সুর্য ফিরলে। কিছুক্ষণ পর বিদায় নেন পান্ডিয়াও। ২৪ বলে ৩২ রান করেন তিনি।

রবীন্দ্র জাদেজা এই ম্যাচেও ব্যর্থ ছিলেন । ৭ রান করেই ফজলহকের বলে আউট হন তিনি। অক্ষর প্যাটেল শেষ বলে রানআউট হন ১২ করে। আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ফজলহক ও রশিদ। ১ উইকেট নেন নাভিন উল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X