স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে রোহিতরা 

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে আসরের অন্যতম ফেভারিট দুই দল ভারত ও আফগানিস্তান। সুপার এইট পর্বের গ্রুপ-১ এর প্রথম লড়াইয়ে এশিয়ার দুই দেশের ভয়ডরহীন ক্রিকেট দেখতে মুখিয়ে আছে ভক্তরা।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃ্হস্পতিবার (২০ জুন) বার্বাডোসের কেনিংটন ওভালে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

গ্রুপ পর্বের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার পর এই ম্যাচে দলে পরিবর্তন এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একাদশে ঢুকেছেন কুলদীপ যাদব। এবারের আসরে এটিই চায়না ম্যান স্পিনারের প্রথম ম্যাচ।

গ্রুপপর্বে ভারত ৩ ম্যাচ খেললেও তার সুযোগ মেলেনি। কুলদীপ সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তান ও তাদের একাদশে একটি পরিবর্তন এসেছে। করিম জানাত বাদ পড়েছেন। সেই জায়গায় সুযোগ পেয়েছেন হজরতউল্লাহ জাজাই। জাজাই মুজিব উর রহমান ইনজুরির কারণে দলে সুযোগ পান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও আর্শদীপ সিং।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতউল্লাহ জাজাই, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১০

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১১

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১২

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৩

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৪

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৫

তবে কি আজ নেইমারের দিন?

১৬

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৭

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৯

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

২০
X