স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

হারের দায় হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দেখছেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় রাউন্ডে পা রাখার মূল কৃতিত্ব নিঃসন্দেহে বোলারদের। গ্রুপ পর্বে জেতা তিনটি ম্যাচের তিনটিতেই টাইগারদের বোলিং ইউনিট ভালো করেছে, আর ব্যর্থ হয়েছে ব্যাটাররা। আশা ছিল সুপার এইট পর্বে ব্যাটাররা ভালো করবে তবে দুঃখজনক ভাবে কোন পরিবর্তন নেই।

সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর আজকে ভারতের বিপক্ষেও একই ফল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বিদায়টাও তাই বাংলাদেশের জন্য নিশ্চিত বলা চলে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এই হারের দায় হিসেবেও ব্যাটিং ব্যর্থতাকে দেখছেন।

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। অ্যান্টিগুয়ায় টস হেরে ব্যাট করতে নেমে ১৯৬ রান করে ভারত। জবাবে ভারতের সাথে এক প্রকার লড়াই না করেই হার মেনেছে বাংলাদেশ।

৫০ রানের বড় হারের পর অবশ্য বাংলাদেশ অধিনায়ক শান্ত ব্যাটিং ব্যর্থতাই কারণ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘ ম্যাচের শুরুতে ভারতকে ব্যাটে পাঠানোর সময় ভেবে ছিলাম ১৬০-১৭০ এ আটকাতে চেয়েছিলাম। তবে তারা অনেক ভাল ব্যাটিং করেছে তাদের কৃতিত্ব এটা দিতেই হেবে।’

অ্যান্টিগুয়ার আবহাওয়া এবং বাতাসের সমস্যা নিয়ে শান্ত বলেন, ‘আমি মনে করি না এটি একটি সমস্যা, খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট হাতে তেমন কিছু দেখাতে পারিনি।’

ভারতের দেওয়া রেকর্ড এই টার্গেটে শান্তর আক্ষেপ পাওয়ারপ্লে কাজে না লাগানোর। তিনি বলেন, ‘১৯০ রানের তাড়ায় প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল।’

নিজের ব্যাটিং নিয়েও আক্ষেপ আছে শান্তর। তিনি বলেন, ‘অবদান রাখার চেষ্টা করি তবে খেলা শেষ করে আসার দরকার ছিল।’

ব্যাটারদের সমালোচনা কররেও টাইগার দুই বোলারের প্রশংসা করেন শান্ত। তিনি বলেন, 'এই টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে এবং রিশাদের জন্যও খুশি, আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১০

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১১

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১২

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৩

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৪

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৫

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৭

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৮

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৯

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

২০
X