বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০১:৪৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার লঙ্কান লিগে তাসকিন!

তাসকিন আহমেদ । ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ । ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজ লিগ খেলতে জিম্বাবুয়েতে আছেন তাসকিন আহমেদ। এর আগে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেলেও জাতীয় দলের খেলা থাকায় যাওয়া হয়নি তার। এবার লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) থেকে ডাক পেয়েছেন দেশে সেরা এই ফাস্ট বোলার।

কয়েক বছর ধরেই সাদা বলের ক্রিকেটে নিয়মিত ভালো খেলে যাচ্ছেন বাংলাদেশের তারকা এই পেসার। একের পর এক ধারাবাহিক ভালো পারফর্মের পুরস্কারও পাচ্ছেন তিনি।

শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই।

এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প থাকায় তাসকিনকে লঙ্কান লিগে খেলতে দেওয়া হবে কি না, এখনো সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতবছরই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ডাক পেয়েছিলেন তাসকিন। পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলে ডাক পান তিনি। তবে জাতীয় দলের সূচি থাকায় এসব লিগে নাম লেখাননি তিনি। মুলতান সুলতান এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ছিল তার।

বর্তমানে তাসকিন আহমেদ ব্যস্ত আছেন জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–১০ নিয়ে। সেখানে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তিনি। শুরুটাও ছিল চোখে পড়ার মতোই। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

চলতি বছর হওয়া টাইগারদের ৮টি-টোয়েন্টির সবগুলোতেই দারুণ বোলিং করেছেন জাতীয় দলের এই পেসার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজসেরাও হয়েছেন তিনি। ৮ ম্যাচে নিয়েছিলেন ১৬ উইকেট। ইকোনমি সাতের চেয়ে কিছুটা বেশি। তাসকিনের এমন ফর্মের কারণেই বাইরের দেশগুলোর লিগে চাহিদা বেড়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X