স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৪৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিন-হৃদয়ের পর লঙ্কান প্রিমিয়ার লিগে শরীফুল

লঙ্কান প্রিমিয়ার লিগের দল কলম্বো স্ট্রাইকার্স থেকে প্রস্তাব পেয়েছে শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত
লঙ্কান প্রিমিয়ার লিগের দল কলম্বো স্ট্রাইকার্স থেকে প্রস্তাব পেয়েছে শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা থেকে আবারও সুসংবাদ পেল বাংলাদেশি ক্রিকেটার শরীফুল ইসলাম। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়ের পর বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার প্রস্তাব পেয়েছেন বাঁহাতি এ ফাস্ট বোলার।

সোমবার (২৪ জুলাই) এলপিএলের দল কলম্বো স্ট্রাইকার্স বাংলাদেশের পেসারকে খেলার প্রস্তাব পাঠিয়েছে। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শরীফুল। গতকালই তাসকিন আহমেদকে খেলার প্রস্তাব দিয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা জায়ান্টস। আর তাওহিদ হৃদয়কে প্রস্তাব দিয়েছে জাফনা কিংস।

লঙ্কান ফ্রাঞ্চাইজি থেকে খেলার প্রস্তাব পেলেও তাদের খেলতে যাওয়া নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর। বিসিবি দিলেই দ্বীপ রাষ্ট্রের টি-টোয়েন্টি লিগ মাতানোর সুযোগ পাবেন শরীফুলরা।

আগামী ৩০ জুলাই শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। ২০ আগস্ট পর্যন্ত চলবে লিগটি। তবে এ সময় বাংলাদেশের খেলা না থাকলেও ২৬-২৮ জন ক্রিকেটার নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বিসিবি। সেখান থেকে এশিয়া কাপ ও বিশ্বকাপের চূড়ান্ত দল বেছে নিবে মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল। নিশ্চিতভাবে এ তিন ক্রিকেটার থাকবেন বিসিবির ক্যাম্পে।

এদিকে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিথুন খেলবেন লঙ্কান প্রিমিয়ার লিগে। নিলাম থেকে তাকে দলে ভেড়ায় গল গ্লাডিয়েটর্স। একই দলের সঙ্গে সাকিব আল হাসান আইকন খেলোয়াড় হিসেবে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X