স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

স্কোয়াডে মেসি, এরপরও অখুশি আর্জেন্টাইন সমর্থকরা

স্কোয়াডে মেসি, এরপরও অখুশি আর্জেন্টাইন সমর্থকরা

চলতি বছর জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালির চোটে পড়ে লিওনেল মেসি। মায়ামির হার্ডরক স্টেডিয়ামের ডাগ আউটে বসে কাঁদতে দেখা যায় তাকে।

এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। ইনজুরি কাটিয়ে ইন্টার মায়ামির জার্সিতে আলো ছড়াচ্ছেন এই কিংবদন্তি। জোড়া গোল করেন মার্কিন ক্লাবকে জেতান নিজেদের ইতিহাসের দ্বিতীয় শিরোপা। এবার জাতীয় দলের ডাক পেলেন মেসি।

বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও বলিভিয় বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের এ দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশন (এএফএ)।

দীর্ঘদিন পর মেসির ফেরাতে রোমাঞ্চি হলেও অন্য এক জায়গায় অখুশি আর্জেন্টাইন সমর্থকরা। কারণ বাজপাখি খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের জায়গা হয়নি এই দুই ম্যাচের স্কোয়াডে। কারণ নিষেধাজ্ঞার খড়গে রয়েছেন তিনি।

গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার কাছে হারের পর টেলিভিশন লাইভ চলাকালে ক্যামেরায় থাপ্পড় মারেন মার্তিনেজ। এ জন্য আর্জেন্টাইন গোলকিপারকে পরের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। ফলে তাকে স্কোয়াডে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে থাক পাওয়া তিন গোলকিপার হচ্ছেন জেরোনিমো রুলি, হুয়ান মুসো এবং ওয়ালতার বেনিতেজ।

এমিলিয়ানো না থাকলেও অন্য দুই মার্তিনেজক আছে আলবিসেলেস্তাদের স্কোয়াডে। রক্ষণ ভাগে এরই মধ্যে ‘কসাই’ উপাধি পেয়েছেন লিসাদ্রো মার্তিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এ ডিফেন্ডার রয়েছেন স্কোয়াডে।

আর আক্রমণভাগে যথারীতি আছেন লাউতারো মার্তিনেজ। মেসি-লাউতারো ছাড়াও আক্রমণভাগে আরও রয়েছেন নিকোলাস গঞ্জালেজ, আলেজান্দ্রো গার্নাচো, জুলিয়ান আলভারেজ, ভ্যালেন্টিন কার্বনি, ভ্যালেন্টিন কার্বনি ও পাওলো দিবালা।

২৭ সদস্যের স্কোয়াডে সবচেয়ে বেশি ফুটবলার অ্যাতলেটিকো মাদ্রিদদের, ৪ জন। রদ্রিগো দি পল ছাড়াও আছেন আলভারেজ, মুসো ও নাহুয়েল মলিনা। এবারের আর্জেন্টিনা স্কোয়াডে একমাত্র চমক নিকোলাস পাজ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী এ মিডফিল্ডার।

আগামী ১০ অক্টোবর বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এস্তাদিও মনুমেন্তাল দি মাচুরিন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। আলবিসেলেস্তাদের পরের ম্যাচ ১৬ অক্টোবর, বলিভিয়ার বিপক্ষে।

ভেনেজুয়েলা ও বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনার দল

গোলকিপার : জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, হুয়ান মুসো।

ডিফেন্ডার : গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজেলা, লিওনার্দো বালেরদি, মার্কোস আকুনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।

মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, গুইডো রদ্রিগেজ, নিকো পাজ।

ফরোয়ার্ড : নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্তিনেজ, আলেজান্দ্রো গার্নাচো, জুলিয়ান আলভারেজ, ভ্যালেন্টিন কার্বনি, ভ্যালেন্টিন কার্বনি, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১০

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১১

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৩

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৪

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৫

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৬

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৭

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৮

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৯

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
X