বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘এমবাপ্পে সমস্যা’—যা বললেন কোচ

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে কেন সবার সমস্যা—ব্যাখ্যা করলেন কার্লো আনচেলোত্তি। বর্ষীয়ান ইতালিয়ান কোচ জানালেন, সমস্যাটা এমবাপ্পের না। এটা দলীয় সমস্যা। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সমস্যা।

বহুপ্রতীক্ষার পর গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু মাদ্রিদে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন ফরাসি তারকা। সময়ের সঙ্গে বাড়ছে এমবাপ্পেকেন্দ্রিক হতাশা। সেটা চরম পর্যায়ে পৌঁছেছিল চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করার পর। আনচেলোত্তি লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এমবাপ্পেকে বাঁ প্রান্তে খেলান। তাতেই সমাধান পাওয়া গেছে বলে দাবি এ কোচের। রোববার (০১ ডিসেম্বর) গেতাফের বিপক্ষে গোল করেন ফ্রান্সকে ২০১৮ সালের বিশ্বকাপ জেতানো তারকা। তারপরও এমবাপ্পে এমন উচ্চতায় পৌঁছাতে পারেননি, সমর্থকরা যেমনটা তার কাছ থেকে প্রত্যাশা করেন।

শিষ্য সম্পর্কে আনচেলোত্তি বলেন, ‘এমবাপ্পের সমস্যা ব্যক্তিগত নয়, দলের সবারই সমস্যা। আমাদের সেরাটা বের করার চেষ্টা করতে হবে। এমবাপ্পের, আমার এবং অন্য খেলোয়াড়দের বেলায় চিত্রটা একই। আমরা সবকিছুতে সামঞ্জস্য রেখে এখনো নিজেদের সেরাটা বের করতে পারিনি।’

নিজেদের লক্ষ্য সম্পর্কে এ কোচ বলেন, ‘আমাদের ধারণা হলো উন্নতি করা এবং সেই অর্জনের জন্য চেষ্টা করা, যেটা সমর্থকরা প্রত্যাশা করেন। এমবাপ্পে অভ্যস্ত হচ্ছেন, গোল করেছেন এবং আক্রমণাত্মক খেলায় অংশ নিচ্ছেন। আমাদের সবার মতো সে আরও ভালো করতে পারে। এ বিষয়ে সে সচেতন যে, আরও ভালো করতে হবে। আমিও এমবাপ্পের মতো। নিজেদের সেরাটা পেতে সবদিক থেকে চেষ্টা করছি। এ নিয়ে আমি খুশি নই, বরং যথেষ্ট চিন্তিত। আমি বিশ্বাস করি, অতীতের মতো সমাধান খুঁজে বের করতে যাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X