স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে আবার মুখোমুখি রিয়াল ও বেনফিকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লিগ পর্বের শেষ ম্যাচে নাটকীয় লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ড্রয়ে একই দুই দলকে ফের একবার প্রতিপক্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হয়, ফেব্রুয়ারিতে দুই লেগের লড়াইয়ে শেষ ষোলোতে ওঠার জন্য রিয়াল ও বেনফিকাকে আবার মাঠে নামতে হবে।

লিগ পর্বের শেষ দিনে একই সময়ে শুরু হওয়া ১৮টি ম্যাচের মধ্যে রিয়াল-বেনফিকা ম্যাচই শেষ হয়েছিল সবার শেষে। যোগ করা সময়ের নাটকীয়তায় সেই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল দুই দলের ভবিষ্যৎ। রিয়ালের প্রয়োজন ছিল একটি গোল করে সেরা আটে জায়গা নিশ্চিত করা, যাতে প্লে-অফ এড়ানো যায়। অন্যদিকে বেনফিকার দরকার ছিল একটি গোল করে ২৪তম হয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে বেনফিকার গোলেই তাদের লক্ষ্য পূরণ হয় এবং রিয়াল নবম স্থানে নেমে গিয়ে প্লে-অফ খেলতে বাধ্য হয়।

লিগ পর্বে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে নিয়ে প্লে-অফ ড্র অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল বোডো/গ্লিমট অথবা বেনফিকা। ড্রয়ে শেষ পর্যন্ত বেনফিকার নামই ওঠে।

রিয়াল-বেনফিকার পাশাপাশি ড্রয়ের আরেকটি আকর্ষণীয় ম্যাচআপ হলো মোনাকো ও পিএসজির মুখোমুখি হওয়া। দুই দলই ফরাসি লিগে প্রতিদ্বন্দ্বী হওয়ায় এই লড়াইকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্লে-অফের প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।

প্লে-অফে মুখোমুখি দলগুলো

  • বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
  • মোনাকো বনাম পিএসজি
  • কারাবাগ বনাম নিউক্যাসল
  • বোডো/গ্লিমট বনাম ইন্টার মিলান
  • গালাতাসারাই বনাম জুভেন্টাস
  • ডর্টমুন্ড বনাম আতালান্তা
  • ক্লাব ব্রুগা বনাম আতলেতিকো মাদ্রিদ
  • অলিম্পিয়াকোস বনাম লেভারকুসেন
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১০

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১১

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৬

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৮

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৯

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

২০
X