স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৯:২১ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

এগিয়ে থাকা কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলের গোল উৎসব। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের গোল উৎসব। ছবি : সংগৃহীত

ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৬টায় শুরু হয় ম্যাচটি।

খেলার শুরু থেকেই আধিপত্য ছিল স্বাগতিকদের। কর্নার ও ফ্রিকিকের মাধ্যমে ভয় ধরালেও আদায় করতে পারেনি গোল। এর মধ্যে ২৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোলটি করেন মজিবর রহমান জনি। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে বল নিয়ে জালে জড়ান তিনি।

এরপর গোল শোধ করতে উঠেপড়ে লাগে কম্বোডিয়া। দ্বিতীয়ার্ধেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে দলটি। ৫২ মিনিটে জোড়ালো আক্রমণ করে তারা। তবে গোলকিপার জিকো ঝাঁপিয়ে ওই আক্রমণ রুখে দেন।

ম্যাচের শেষ পর্যায়ে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাজী তারিক। এতে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে কোনো চেষ্টাই আর কাজে লাগাতে পারেনি কম্বোডিয়া। এরপর আর গোল না হওয়ায় ১-০ তে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে কম্বোডিয়ার অবস্থান ১৭৬তম। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে ১৯২তম স্থানে। সে হিসেবে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে কম্বোডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X