বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকো ফাইনালের ইতিহাসে কারা এগিয়ে?

শেষ বারের দেখায় রিয়ালের জালে ৫ গোল দেয় বার্সা। ছবি : সংগৃহীত
শেষ বারের দেখায় রিয়ালের জালে ৫ গোল দেয় বার্সা। ছবি : সংগৃহীত

লা কার্তুজা স্টেডিয়ামে আজ রাত ২টায় কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী — রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ‘এল ক্লাসিকো’ নামের এই মহারণে উত্তাপের কমতি কখনোই থাকে না, আর আজকের লড়াইটাও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।

এই নিয়ে মোট ১৯ বার কোনো ফাইনালে একে অপরের বিপক্ষে খেলতে নামছে দুই জায়ান্ট ক্লাব। আগের ১৮টি ফাইনালে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, যাদের ঝুলিতে শিরোপা আছে ১১টি, বার্সেলোনার রয়েছে ৭টি।

সবচেয়ে সাম্প্রতিক মুখোমুখিতে অবশ্য হাসি হেসেছে বার্সেলোনা। চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। সেই ম্যাচে লামিন ইয়ামাল, লেভানডভস্কি ও রাফিনিয়ার গোল বার্সেলোনাকে শিরোপা এনে দেয়, যদিও ম্যাচের শুরুতেই এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েছিল মাদ্রিদ।

কোপা দেল রে ফাইনালে সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১৩-১৪ মৌসুমে। সেই ফাইনালে দারুণ এক ম্যাচে আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল, পরে গ্যারেথ বেলের বিস্ময়কর এক দৌড়ে করা গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।

আজকের ফাইনাল তাই পুরনো ইতিহাসের ধারাবাহিকতায় নতুন উত্তেজনা যোগ করবে। কে হাসবে শেষ হাসি—রিয়ালের শিরোপা সংখ্যা বাড়বে, নাকি বার্সেলোনা সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—সেটি জানতে আর কিছুক্ষণের অপেক্ষা।

ক্লাসিকো ফাইনালের সংক্ষিপ্ত ইতিহাস:

রিয়াল মাদ্রিদ শিরোপা জয়: ১১ বার

বার্সেলোনা শিরোপা জয়: ৭ বার

ফাইনালের উল্লেখযোগ্য ফলাফল:

  • ২০১১ কোপা দেল রে: রিয়াল মাদ্রিদ ১-০ বার্সেলোনা
  • ২০১৪ কোপা দেল রে: রিয়াল মাদ্রিদ ২-১ বার্সেলোনা
  • ২০২৫ সুপার কাপ: বার্সেলোনা ৫-২ রিয়াল মাদ্রিদ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X