ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সমর্থকদের আশ্বস্ত করলেন হামজা

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

ফাহমিদুল ইসলাম এসেছেন, এলেন হামজা চৌধুরীও—প্রতীক্ষা সামিত সোমের। জাতীয় দলের প্রথম ট্রেনিং সেশন থেকেই নিজেকে প্রস্তুত করছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। সোমবার সকালে ঢাকায় পা রেখে বিকেলেই অনুশীলনে নেমে পড়লেন হামজা চৌধুরী। সামিত সোমের আগামীকাল ঢাকায় আসার কথা।

ঢাকায় পা রেখে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় রোমাঞ্চিত হামজা চৌধুরী। ভুটানের বিরুদ্ধে ফিফা প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে সাফল্যের মাধ্যমে তার প্রতিদান দিতে চান বলে জানালেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ডিপার্টমেন্ট থেকে পাঠানো ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলছিলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। উষ্ণ অভ্যর্থনার জন্য সব ভক্ত এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে চাই। সতীর্থদের সঙ্গে দেখা করা এবং দুটি বড় ম্যাচের জন্য প্রস্তুতি নিতে আমি মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমরা সফল হবো। আশা করি, আপনারা সব সমর্থক তা দেখতে পাবেন।’

মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারতের শিলংয়ে। বাছাইয়ে প্রথম হোম ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ঢাকায় অভিষেক হওয়ার কথা হামজা চৌধুরীর। এ ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার কথা ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামেরও। যদিও ভুটান ম্যাচে হামজার খেলার বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন হাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ দলের প্রধান কোচ ভুটান ম্যাচে হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে হামজাকে খেলার অভিজ্ঞতা দিতে চাই। কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিইনি।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ করার কথা ছিল হামজা চৌধুরীর। ফ্লাইট বিলম্ব হওয়ায় তিনি অবতরণ করেন ১০টা ৫৫ মিনিটে। বিমানবন্দর থেকে টিম হোটেলে উঠেছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনাল হারা এ ফুটবলার।

১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তার আগে, ৪ জুন প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ। দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি চলছে পুরোদমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X