স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছবি : সংগৃহীত

কোচ পিটার বাটলার ইস্যুতে বিদ্রোহ করার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এবার তাকে অধিনায়ক করে সাফ নারী ফুটসালের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ডে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুই দলেরই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য মার্জিয়া এবং দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমী। তবে প্রাথমিক দলে থাকা উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

২০১৮ সালে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্বে খেলেছে। ৭ বছর পর আবার নারী ফুটসাল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। এবারও অধিনায়ক সাবিনা। এদিকে, একই টুর্নামেন্টের জন্য ঘোষিত পুরুষ দলে তেমন চমক নেই। ইন্দোনেশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে অধিনায়কত্ব করা কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রয়েছে আর্মব্যান্ড। নতুন মুখগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার ইমান আলম।

বাংলাদেশ নারী দল : সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X