স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগাল-স্পেন ফাইনালে গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় রোববার রাতে পর্তুগাল ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত নাটকীয় ন্যাশনস লিগ ফাইনাল ম্যাচের আনন্দ ম্লান হয়ে যায় এক করুণ ঘটনার কারণে। খেলার শেষ মুহূর্তে দ্বিতীয় সারির গ্যালারি থেকে পড়ে এক দর্শকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে উয়েফা।

উয়েফার বিবৃতিতে জানানো হয়, ম্যাচ চলাকালীন এক দর্শক গ্যালারির ওপর থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। স্থানীয় সময় রাত ১২টা ৬ মিনিটে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘মিউনিখ অ্যারেনায় একটি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল। মেডিকেল টিমের সর্বোচ্চ চেষ্টার পরও, দুঃখজনকভাবে ওই ব্যক্তি আর বেঁচে ছিলেন না। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ঘটনার প্রতি শোক প্রকাশ করে বলেন, ‘একজন সমর্থকের মৃত্যুর খবর পেয়েছি। আমি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই। এ ঘটনায় আমাদের মনে করিয়ে দেয়, জীবনে আসলেই কী গুরুত্বপূর্ণ।’

পর্তুগালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ নুনো মেন্ডেসও বিজয়ের উল্লাসের মুহূর্তে নিহত দর্শকের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘আজকের জয় আমাদের জন্য বিশেষ হলেও এই মর্মান্তিক ঘটনা সব কিছু ছাপিয়ে গেছে। আমি নিহত ভক্তের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ম্যাচটি ২-২ গোলে ড্র হলে, টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে স্পেনকে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল। তবে ট্রফির উল্লাসের মাঝেও পুরো স্টেডিয়ামজুড়ে এক বিষাদের ছায়া নেমে আসে সেই মুহূর্তে।

মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক ফাইনালে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। তবে উয়েফা এখনও এই বিষয়ে কোনো তদন্তের ঘোষণা দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X