ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের সন্ধান চাইল জাতীয় দল

সেই প্ল্যাকার্ড হাতে ফুটবল দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
সেই প্ল্যাকার্ড হাতে ফুটবল দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

প্রতিদিনের মতো ২০ মে সকালে স্বাভাবিকভাবে বাড়ি থেকে স্কুলে গিয়েছিল আব্দুল্লাহ, যার ডাক নাম তামিম। ১৩ বছর বয়সের কিশোরের পরের গল্পটা অস্বাভাবিক—আর বাড়ি ফিরে আসেনি সে। নিখোঁজ হওয়ার পর এ কিশোরকে খুঁজে পেতে সকল চেষ্টাই করছেন পরিবারের সদস্যরা। এবার তামিমের সন্ধান চাইল বাংলাদেশ জাতীয় ফুটবল দলও।

মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক তপু বর্মনের হাতে ছিল নিখোঁজ কিশোরের ছবি সংবলিত ‘তামিম নিখোঁজ’ লেখা প্লেকার্ড। রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের এই কিশোরকে খুঁজে পেতে অভিনব পন্থাই নেওয়া হলো।

মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হয়েছিল বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তার কয়েক মিনিট আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করেন। এসময় তপু বর্মনের হাতে ছিল ওই প্লেকার্ড। জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ও সেটা হাতে ছিল বাংলাদেশ অধিনায়কের। ফুটবলের কল্যাণে অনেক মানবিক দৃশ্যই মঞ্চায়িত হয় বিশ্বজুড়ে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মঞ্চায়িত হল তেমনই এক দৃশ্য। দারুণ এ দৃষ্টান্ত তামিমকে খুঁজে পেতে সহায়ক হতে পারে। তামিম ফিরে আসুক পরিবারের মাঝে…!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি গুলি করলে আমরা কী এখানে বসে থাকব? বিএসএফকে কড়া জবাব বিজিবির

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১০

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১১

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১২

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১৩

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১৪

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৭

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৮

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৯

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

২০
X