স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তার দ্বিতীয় ম্যাচেই পেলেন দারুণ সাফল্য। ইতালিয়ান এই কোচের ৬৬তম জন্মদিনে তার অধীনে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে এবং সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'এটা ছিল সম্পূর্ণ এক ম্যাচ। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি, বলের নিয়ন্ত্রণ রেখেছি, যদিও খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি। দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কম ছিল, তবে সামগ্রিকভাবে আমি খুব সন্তুষ্ট।'

প্রথম একাদশে পরিবর্তন এনে গ্যাব্রিয়েল মার্টিনেলি, রাফিনহা ও মাতেউস কুনহাকে খেলিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, 'আমার লক্ষ্য ছিল আক্রমণভাগে কিছুটা ভিন্নতা আনা। মার্টিনেলি ও ভিনি পজিশন বদল করেছে, কুনহা বল ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে। পুরো দলই দুর্দান্ত কম্বিনেশনে খেলেছে।'

ম্যাচে কুনহা মূলত ক্লাসিক ‘নাম্বার ১০’ হিসেবে খেলেছেন। আনচেলত্তি বলেন, 'আজ কুনহা একজন স্ট্রাইকার ছিল না, বরং একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিল। সে ভালো করেছে।'

নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, 'আমি ওকে হোটেলে দেখেছি, আলিঙ্গন করেছি। যখন ও ফিট থাকবে, তখন যে কোনো পজিশনে খেলতে পারবে, এমনকি কুনহার মতো ১০ নম্বর হিসেবে খেললেও খুব কার্যকর হবে।'

আনচেলত্তি জানান, আগামী তিন মাসের পরিকল্পনায় রয়েছে নতুন খেলোয়াড়দের বিশ্লেষণ করা। 'আমার হাতে প্রায় ৭০ জন খেলোয়াড়ের তালিকা আছে। সবাইকে নজরে রাখা হবে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড এখনও নির্ধারিত নয়,' বলেন তিনি।

গোল না খাওয়ায় মজা করে আনচেলত্তি বলেন, 'আমি তো ইতালিয়ান,'। 'আমাদের ডিফেন্স ভালো করেছে। কাসেমিরোসহ মিডফিল্ডাররা অনেক পরিশ্রম করেছে। তাই আমি খুশি।'

'সব অঞ্চলে খেলা হওয়া উচিত, এটা ব্রাজিলের ফুটবলপ্রেমী মানুষদের জন্য উপভোগ্য করে তোলে। এই আবেগই বিশ্বকাপে আমাদের এগিয়ে নিয়ে যাবে,' বলেন কোচ।

ভিনির পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি বলেন, 'তার দক্ষতা অসাধারণ। আজ সে দুর্দান্ত খেলেছে।” পাশাপাশি রাফিনিয়া, মারকুইনহোস, কাসেমিরোদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'দলীয় চেতনা, ড্রেসিংরুমের পরিবেশ, খেলোয়াড়দের আন্তরিকতা—সবকিছু ছিল দারুণ।'

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ব্রাজিলের এটি ছিল ১৬তম ম্যাচ। এই জয়ে তারা লাতিন আমেরিকার অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X