স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নাপোলিতে যোগ দিলেন কেভিন ডি ব্রুইনা

কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত
কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত

ইতালিয়ান চ্যাম্পিয়ন ও আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার পুরোনো ক্লাব নাপোলি নিশ্চিত করেছে যে, ম্যানচেস্টার সিটির কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা ক্লাবটিতে যোগ দিয়েছেন ফ্রি ট্রান্সফারে। ৩৩ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডার মঙ্গলবার (১১ জুন) দুই বছরের চুক্তিতে সই করেন এবং ইতালিতে মেডিকেল সম্পন্ন করে নাপোলির আকাশী নীল জার্সিতে ফটো সেশনও করেন।

ডি ব্রুইনা ম্যানসিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ জয়সহ এক দশকেরও বেশি সময়ের দুর্দান্ত ক্যারিয়ারের পর অবশেষে বিদায় বলেন এই গ্রীষ্মে। অন্য অনেক জায়গায় যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও ডি ব্রুইনার এই ঐতিহাসিক দলবদল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নাপোলি।

ডি ব্রুইনা আমেরিকা ও সৌদি ক্লাবগুলোর মোহ কাটিয়ে ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলেই নিজেকে প্রমাণ করতে চান আরও একবার। নাপোলির হয়ে স্কুডেট্টো জয়ের পরপরই ইতালির ফুটবলে এক নতুন রূপ আনতে চাচ্ছেন অ্যান্তোনিও কন্তে — আর সে যাত্রায় ডি ব্রুইনে হবেন মাঝমাঠের মস্তিষ্ক।

খবরে জানা গেছে, শুরুতে বাড়ি খোঁজা নিয়ে কিছু জটিলতা তৈরি হলেও, অবশেষে ডি ব্রুইনের আইনজীবীর হস্তক্ষেপে সমাধান হয় সব। তারপরই চূড়ান্তভাবে নাপোলির ইতিহাসে নতুন তারকার নাম লিখে ফেলে ক্লাবটি।

ডি ব্রুইনা নাপোলিতে যোগ দিচ্ছেন এক ঝাঁক পরিচিত মুখের মাঝে — স্কট ম্যাকটমিনে, রোমেলু লুকাকু, ফিলিপ বিলিং ও বিলি গিলমোরের মতো সাবেক প্রিমিয়ার লিগ তারকারা ইতোমধ্যে কন্তের শিষ্য হয়ে মাঠ মাতাচ্ছেন। বিশেষ করে ম্যাকটমিনে, যিনি গত মৌসুমে নাপোলির স্কুডেট্টো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ইতালিয়ান লিগের এমভিপিও নির্বাচিত হন।

নাপোলি তাদের ইতিহাসে চারবার সিরি আ জিতেছে, কিন্তু কখনোই শিরোপা ধরে রাখতে পারেনি পরের মৌসুমে। এবার সেই রেকর্ড ভাঙার লক্ষ্যেই মাঠে নামছে কন্তের দল, আর সেই অভিযানে ডি ব্রুইনা হবেন মূল চালিকাশক্তি।

ইউরোপীয় ফুটবলে আবারও নিজেকে প্রমাণের জন্য, শিরোপার লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এবং নাপোলির স্বপ্নপূরণে অংশ নিতে প্রস্তুত কেভিন ডি ব্রুইনা। মাঠে তার পা পড়ার অপেক্ষায় এখন নাপোলির টিফোসিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X