স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানইউ ছাড়ার জন্য বেতন কমাতেও রাজি ব্রাজিল তারকা

অ্যান্টনি। ছবি : সংগৃহীত
অ্যান্টনি। ছবি : সংগৃহীত

ইংলিশ পড়তি জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকতে চান না ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। দল ছাড়ার ইচ্ছা এতটাই প্রবল যে, নিজের সাপ্তাহিক ১ লাখ ৫০ হাজার পাউন্ডের বেতন থেকেও ৩০ শতাংশ ছাড় দিতে রাজি হয়েছেন তিনি—শুধু যেন দল বদলের পথ মসৃণ হয়।

২০২২ সালে ডাচ ক্লাব আযাক্স থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফি নিয়ে ইংল্যান্ডে আসেন অ্যান্টনি। তখন আশাবাদী ছিলেন সবাই, ব্রাজিলিয়ান তরুণ তারকা প্রিমিয়ার লিগ মাতাবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে থেমে গেছে সেই আলো। ম্যানইউর জার্সিতে ৯৬ ম্যাচে করেছেন মাত্র ১২ গোল—যা কোনোভাবেই প্রত্যাশিত পারফরম্যান্স নয়।

২০২৫ সালের জানুয়ারিতে ধারে লা লিগার ক্লাব রিয়াল বেতিসে যান অ্যান্টনি। সেখানে নিজেকে খানিকটা ফিরে পান। করেন ৯ গোল ও ৫ অ্যাসিস্ট, দলকে পৌঁছে দেন কনফারেন্স লিগের ফাইনালে। সেই পারফরম্যান্স বেতিসের নজর কেড়েছে। তারা আবারও ধারে নেওয়ার চিন্তা করছে, এমনকি কিনে নেওয়ার অপশনও রাখতে চায়।

ম্যানচেস্টার ইউনাইটেডও চাইছে অ্যান্টনিকে বিক্রি করতে। প্রফিট অ্যান্ড সাস্টেইনেবিলিটি রুলস (পিএসআর) অনুসারে, কোনো লোকসান ছাড়াই বিক্রি করতে হলে অন্তত ৩২.৫৮ মিলিয়ন পাউন্ড তুলতে হবে। বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবের নজরেও রয়েছেন তিনি—বিশেষ করে স্পেন, ইতালি এবং জার্মানির দলগুলো তার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

ম্যানইউতে মানসিকভাবে ভেঙে পড়া অ্যান্টনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি প্রায় ভেঙে পড়েছিলাম, জীবনের কোনো আশাই ছিল না।’ বেতিসে এসে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, এবং এখন তার মূল লক্ষ্য—ম্যানচেস্টার অধ্যায় চিরতরে বন্ধ করে নতুন করে শুরু করা।

অ্যান্টনির ভবিষ্যৎ এখন ক্লাব ও সম্ভাব্য ক্রেতাদের আলোচনার ওপর নির্ভর করছে। তবে এতটুকু নিশ্চিত—অ্যান্টনি নিজের জায়গা বদলাতে বদ্ধপরিকর। প্রশ্ন শুধু, কোন ক্লাব হবে তার পরবর্তী ঠিকানা?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X