স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ক্লাব বিশ্বকাপ

আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে রিয়ালের রুডিগারকে বর্ণবাদী আক্রমণের অভিযোগ

রুডিগার ও কাবরালের মধ্যকার সেই আলোচিত ঘটনা। ছবি : সংগৃহীত
রুডিগার ও কাবরালের মধ্যকার সেই আলোচিত ঘটনা। ছবি : সংগৃহীত

বর্ণবাদের থাবা এবার ক্লাব বিশ্বকাপে। শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের গ্রুপ এইচ ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে বর্ণবাদী আক্রমণের অভিযোগ উঠেছে পাচুকার অধিনায়ক ও আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাবরালের বিরুদ্ধে।

রিয়ালের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচের অতিরিক্ত সময়ে এই বিতর্কিত ঘটনা ঘটে। অভিযোগ জানানোর পরপরই রেফারি র‍্যামন আবাত্তি ফিফার বর্ণবাদবিরোধী প্রটোকলের ‘এক্স’ ইশারা ব্যবহার করেন।

রুডিগার জানিয়েছেন, কাবরাল তাকে উদ্দেশ্য করে আপত্তিকর ও জাতিগতভাবে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন। যদিও ৩৯ বছর বয়সী কাবরাল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘আর্জেন্টিনায় ‘কাগন দে মিয়ের্দা’ (একজন কাপুরুষকে অপমান করার আঞ্চলিক গালি) বলা হয়। আমি সে কথাই বলেছিলাম, কোনো বর্ণবাদী শব্দ নয়।’

রিয়াল কোচ জাবি আলোনসো বলেছেন, ‘টনি (রুডিগার) আমাদের ব্যাপারটি নিয়ে বলেছেন, আমরা তাকে বিশ্বাস করি। ফিফার প্রটোকল অনুসরণ করে তদন্ত শুরু হয়েছে। বর্ণবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে পাচুকা কোচ জাইমে লোজানো জানিয়েছেন, ড্রেসিংরুমে বিষয়টি আলোচিত হয়নি এবং তিনি এখনো কাবরালের সঙ্গে এ বিষয়ে কথা বলেননি। তবে তিনি দাবি করেন, ‘আমি আমার অধিনায়কের পক্ষে নিশ্চিতভাবে বলতে পারি, এমন কিছু সে সাধারণত করে না।’

রুডিগার এর আগেও বর্ণবাদের শিকার হয়েছেন। ২০২১ সালে ‘দ্য প্লেয়ার্স ট্রিবিউন’-এ তিনি লিখেছিলেন, ‘তদন্ত হয়, কিন্তু কিছুই বদলায় না। কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা হয়, মানুষ নিজেদের ভালো মনে করে, তারপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়।’

উল্লেখ্য, ফিফা ২০২৪ সালের মে মাসে নিজেদের ৭৪তম কংগ্রেসে খেলোয়াড়, কোচ ও রেফারিদের ‘এক্স’ চিহ্ন দেখিয়ে বর্ণবাদবিরোধী বার্তা জানানোর অনুমোদন দেয়। তবে এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে বর্ণবাদবিরোধী ভিডিও বা সাইনেজ প্রদর্শন না করায় সমালোচনার মুখে পড়ে ফিফা।

অবশ্য জুন ১৯ তারিখে আন্তর্জাতিক ঘৃণাবিরোধী দিবসে ফিফা এক দিনের জন্য ওই বার্তা পুনরায় চালু করেছিল।

রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ৭ মিনিটেই একজন খেলোয়াড় কমে গেলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X