স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে থামল জুলিয়ান আলভারেজের অবিশ্বাস্য জয়রথ

জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত

২০১৮ সালে পেশাদার ফুটবলে পা রাখার পর একের পর এক ট্রফিতে নিজের শোকেস সাজিয়েছেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। রিভারপ্লেট থেকে শুরু করে আর্জেন্টিনা জাতীয় দল এবং ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ১৭টি বড় শিরোপা। কিন্তু ২০২৪-২৫ মৌসুমে, প্রথমবারের মতো থামল সেই টানা সাফল্যের রথ।

ক্লাব বিশ্বকাপে বোতাফোগোর বিপক্ষে গোল করলেও, গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে আলভারেজের অ্যাতলেটিকো মাদ্রিদ। গোল পার্থক্যের কারণে ‘গ্রুপ বি’ থেকে পিএসজি ও বোতাফোগোকে টপকে উঠতে পারেনি ‘লস কোলচোনেরোস’। আর তাতেই শেষ হলো ‘স্পাইডার’-এর অভাবনীয় ট্রফিজয়ের ধারাবাহিকতা।

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর বড় অঙ্কের অর্থে (€৭৫ মিলিয়ন + ভ্যারিয়েবল €২০ মিলিয়ন) অ্যাতলেটিকোতে যোগ দেন আলভারেজ। মাদ্রিদে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেন তিনি। ৫৭ ম্যাচে ২৯ গোল ও ৮ অ্যাসিস্ট করে ইউরোপে নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম কাটালেন।

কোপা দেল রে-তে বার্সেলোনার কাছে সেমিফাইনাল থেকে বিদায়, চ্যাম্পিয়ন্স লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বিতর্কিত ‘ডাবল টাচ’ পেনাল্টিতে বাদ। লা লিগা শেষ করেছেন বার্সা ও রিয়ালের পর তৃতীয় হয়ে।

শেষ আশা ছিল ক্লাব বিশ্বকাপ। কিন্তু পিএসজির কাছে প্রথম ম্যাচেই ৪-০ গোলের বড় হার তাদের শেষ ষোলোতে ওঠার পথটাই কঠিন করে তোলে। এরপর সিয়াটল সাউন্ডার্স ও বোতাফোগোর বিপক্ষে জয় এলেও, গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিদায় নিতে হয়। বোতাফোগোর বিপক্ষে গ্রিজম্যানের গোলে সহায়তা দিয়েছিলেন আলভারেজ নিজেই।

৬ বছরে ১৭ শিরোপা, এবার শূন্য

আলভারেজের ট্রফির ঝুলি এখনো ঈর্ষণীয়। রিভারপ্লেট, ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা লিবার্তাদোরেস, বিশ্বকাপ, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, এমনকি ক্লাব বিশ্বকাপও।

তবুও, এই মৌসুমটি তাকে বুঝিয়ে দিল—ফুটবল কেবল ব্যক্তিগত নৈপুণ্যের খেলা নয়। দলীয় ব্যর্থতাও কখনো কখনো ব্যক্তিগত অর্জনের ছায়া ঢেকে দিতে পারে।

এই ব্যর্থতার মৌসুমের পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন জুলিয়ান আলভারেজ। বয়স এখনো ২৫। সামনে পড়ে আছে অনেক ট্রফির সম্ভাবনা, অনেক বড় ম্যাচের অপেক্ষা। স্পাইডার কি আবারও জালের ফাঁদে ফেলবেন প্রতিপক্ষকে? সম্ভাবনা থাকছেই। কারণ এই গল্পের শেষটা এখনো লেখা হয়নি। জয়রথ হয়তো থেমেছে, তবে লড়াইয়ের মানসিকতা এখনো অটুট। জুলিয়ান আলভারেজ নামের গল্পটা এখানেই থামবে না—এটাই বিশ্বাস ফুটবলপ্রেমীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১০

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১১

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১২

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৪

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৫

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৬

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৭

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৮

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৯

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

২০
X