স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছর পর ঘরে ফিরছে বার্সা

বার্সার ঐতিহাসিক ক্যাম্প ন্যু স্টেডিয়ামের নির্মানকাজ শেষের দিকে। ছবি : সংগৃহীত
বার্সার ঐতিহাসিক ক্যাম্প ন্যু স্টেডিয়ামের নির্মানকাজ শেষের দিকে। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজ ঘরে ফিরছে বার্সেলোনা। আগামী ১০ আগস্ট ঐতিহাসিক স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরবে কাতালান ক্লাবটি, বার্ষিক প্রাক-মৌসুমের ঐতিহ্যবাহী জোয়ান গাম্পার ট্রফি আয়োজনের মধ্য দিয়ে। মঙ্গলবার ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত দুই মৌসুম ধরে ক্যাম্প ন্যুতে চলমান বড় পরিসরের সংস্কার কাজের কারণে বার্সা তাদের হোম ম্যাচগুলো খেলেছে শহরের অলিম্পিক স্টেডিয়াম লুইস কম্পানিসে। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে ক্যাম্প ন্যুতে খেলেছিল তারা।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রত্যাবর্তন ক্লাব এবং সমর্থকদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দুই বছরেরও বেশি সময় ধরে সংস্কারের কাজ চলার পর আমাদের কিংবদন্তিতুল্য মন্দিরে আবারও ফিরছে বার্সেলোনা। এ এক প্রতীকী ও আবেগঘন যাত্রা, যা আমাদের নতুন যুগের সূচনার পথে নিয়ে যাচ্ছে।’

তবে পুরোপুরি কাজ শেষ না হওয়ায় আপাতত সম্পূর্ণ ধারণক্ষমতা নিয়ে ম্যাচ আয়োজন করা হবে না। লা লিগার আগামী মৌসুমের শুরুতে প্রথম তিনটি ম্যাচ বাইরের মাঠে খেলবে বার্সা। এরপর ক্যাম্প ন্যুতে ফিরলেও দর্শকসংখ্যা সীমিত থাকবে—প্রায় ৫০ থেকে ৬০ হাজার সমর্থককে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বার্সেলোনার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাকি রয়েছে স্টেডিয়ামের তৃতীয় স্তরের নির্মাণ, ডুয়াল ভিআইপি রিং, ছাদ বসানো, অভ্যন্তরীণ নানা কাজ এবং আশপাশের এলাকা পুনর্গঠনের কাজ।’

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ভেন্যু ক্যাম্প ন্যু এবার আরও আধুনিক ও দর্শনীয় রূপে ফিরতে চলেছে। আর তারই প্রথম ঝলক পেতে প্রস্তুত সমর্থকরা, ১০ আগস্টের সেই কাঙ্ক্ষিত দিনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১০

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১১

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

১২

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

১৩

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১৪

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১৫

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১৬

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৭

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৮

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৯

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

২০
X