স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে আফঈদা-ঋতুপর্ণারা

বাংলাদেশ নারী ফুটবল দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল । ছবি: সংগৃহীত

কল্পনাকে বাস্তব করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। এখন সামনে আরও বড় মঞ্চ— ২০২৭ সালের নারী বিশ্বকাপ, যেখানে খেলার সুযোগ পেতে হলে পেরোতে হবে কোয়ার্টার ফাইনালের গণ্ডি।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের ২১তম আসর। সেখানেই ছয়টি দল পাবে ব্রাজিল বিশ্বকাপের টিকিট। সেই স্বপ্ন নিয়েই প্রস্তুতি নিচ্ছেন অধিনায়ক আফঈদা খন্দকাররা। বাফুফে থেকে পাঠানো ভিডিও বার্তায় আফঈদা বলেন, ‘সুযোগটা যখন এসেছে, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা কাজে লাগাতে। সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই পাশে থাকুন। আমরা বিশ্বকাপে খেলতে চাই।’

একসময় সাফ চ্যাম্পিয়নশিপই ছিল সর্বোচ্চ লক্ষ্য, এখন তা ছাড়িয়ে মেয়েরা পা রেখেছেন এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে সাহসী পারফরম্যান্স, মিয়ানমারে বাছাইয়ের ইতিহাস—সবকিছুই মিলে তৈরি হয়েছে আত্মবিশ্বাসের নতুন মাইলফলক।

এদিকে বিতর্ক ও সংকটের মধ্যেও দলের নিয়ন্ত্রণ হারাননি কোচ পিটার বাটলার। বিদ্রোহ পেরিয়ে তরুণ দল নিয়ে গেছেন আরব আমিরাতে, শুরুটা ধাক্কা খাওয়ার পর এখন গর্ব করার মতো ফল নিয়ে ফিরছেন দেশের মাটিতে। তিনি এবং তার কোচিং স্টাফ মেয়েদের তৈরি করেছেন কঠিন প্রতিযোগিতার জন্য—আর তাতেই আজ এমন এক সম্ভাবনার মুখোমুখি বাংলাদেশ, যা এক সময় কল্পনাও করা হয়নি।

এশিয়ান কাপে মূল পর্ব নিশ্চিত করলেও সামনে রয়েছে আরেকটি ম্যাচ—তুর্কমেনিস্তানের বিপক্ষে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা প্রতিপক্ষ হলেও বাংলাদেশ দল কোনো কিছুই হালকাভাবে নিতে নারাজ। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ বললেন, ‘বাছাই এখনও শেষ হয়নি। জয় দিয়ে শেষ করেই আমরা উদ্‌যাপন করতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X