স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচে বাফুফের আয় ৪ কোটি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের ফুটবলে বছরজুড়ে গল্প ছিল উত্থান–পতনের। মাঠের লড়াইয়ে শেষ মুহূর্তের হার, বিদেশি মাঠে জেদী লড়াই—সব মিলিয়ে কাটানো বছরটা নাটকীয়ই ছিল বাংলাদেশের জন্য। তবে এক দিক থেকে বছর শেষটা এনে দিল বড়সড় স্বস্তি—আর্থিক দিকের সাফল্য। এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয় করেছে ৪ কোটি টাকারও বেশি, যার মধ্যে ভারতের বিপক্ষেই এসেছে সর্বোচ্চ পরিমাণ।

১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে বছর শেষ করেছিল বাংলাদেশ। ম্যাচের উত্তেজনা ও দর্শকদের বিপুল আগ্রহের প্রভাব পড়েছে আয়ের হিসাবেও। বাফুফের তরফে জানানো হয়েছে, ওই ম্যাচ থেকে সংগঠনের আয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা, যা তিন ম্যাচের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঢাকায় লড়েছিল লাল-সবুজের দল। দারুণ রোমাঞ্চে ভরা ম্যাচটি শেষ মুহূর্তের গোল হজম করে বাংলাদেশ হেরে গেলেও গ্যালারির আগ্রহ কমেনি একটুও। ওই ম্যাচ থেকে বাফুফে আয় করেছে ১ কোটি ২ লাখ টাকা।

বাছাইয়ের প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ শেষ দিকে গোল হজম করে ২-১ ব্যবধানে হারে। ফল হতাশাজনক হলেও টিকিট বিক্রি বাফুফেকে হতাশ করেনি। সে ম্যাচ থেকে সংগঠনের আয় দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা।

সব মিলিয়ে তিন ম্যাচে বাফুফের মোট আয় ৪ কোটি ৫ লাখ টাকা—যা সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলের জন্য দৃষ্টান্তমূলক।

হামজা-সামিত যুগে দলে এসেছে নতুন প্রাণ। জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম, কিউবা মিচেলের মতো ফুটবলারদের আগমনে জাতীয় দলের খেলা ঘিরে আগ্রহ আগের চেয়ে অনেক বেশি—যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে টিকিট বিক্রির আয়েই।

ফলাফল কখনো হতাশ করেছে, কখনো উজ্জীবিত করেছে; কিন্তু দর্শক-আগ্রহের এই ধারাবাহিকতা বাফুফেকে নতুন মৌসুমের জন্য বড় আশার বার্তাই দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X