স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ভুটানে ২২ গোলের ‘ঝড়’

সাবিনা-ঋতুপর্ণার পা থেকেই এসেছে ১৩ গোল। ছবি : সংগৃহীত
সাবিনা-ঋতুপর্ণার পা থেকেই এসেছে ১৩ গোল। ছবি : সংগৃহীত

ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের আধিপত্য যেন দিন দিন আরও জমাট বাঁধছে। এবারের চিত্র আরও বিস্ময়কর! বৃহস্পতিবার (১৭ জুলাই) ফুটবল প্রেমীরা প্রত্যক্ষ করলো এক অবিশ্বাস্য স্কোরলাইন—বাংলাদেশি তারকা সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ডাবল হ্যাটট্রিকে পারো এফসি ২২-০ গোলে উড়িয়ে দিলো ফুটসিলিং এফসিকে।

পারো এফসির হয়ে মাঠের রাজত্ব করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। একাই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন সাতবার! আরেক তারকা ঋতুপর্ণা চাকমা পিছিয়ে ছিলেন না একটুও—ছয়টি গোল করেছেন দারুণ ধারাবাহিকতায়।

তবে কেবল এই দুই তারকাই নয়, দলের হয়ে চারটি গোল করে আলো ছড়িয়েছেন সুমাইয়া এবং মনিকা করেছেন জোড়া গোল। প্রথমার্ধেই পারো এফসি এগিয়ে যায় ১১-০ গোলে, আর দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভেসে যায় ফুটসিলিং এফসি।

বিশাল জয়ের ম্যাচে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের গোল মেশিন সাবিনা খাতুন। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে সাবিনা বলেন,‘গোল করছি, দল জিতছে—এই ফর্মটা ধরে রাখতে চাই। সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে।’

চলতি লিগে সাবিনার গোলসংখ্যা এরইমধ্যে ২০ ছাড়িয়ে গেছে, যা তাঁর দুর্দান্ত ফর্মের প্রমাণ।

ভুটান লিগে পারো এফসির হয়ে একের পর এক ম্যাচে দাপট দেখাচ্ছেন বাংলাদেশি ফুটবলাররা। গত ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন সুমাইয়া, এবার জ্বলজ্বল করলেন সাবিনা। সবমিলিয়ে ভুটানের মাঠ যেন এখন বাংলাদেশের মেয়েদের জন্য গোল উৎসবের মঞ্চে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X