স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মেসির চোট নিয়ে যা জানাল মায়ামি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত নিশ্চিত করল ইন্টার মায়ামি—তাদের অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি ডান পায়ে হালকা মাংসপেশির চোটে আক্রান্ত হয়েছেন। লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক উন্নতির ওপর।

শনিবার রাতের ম্যাচে নেকাক্সার বক্সে দুই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষের পরই অসহজ মনে হয় মেসিকে। চিকিৎসা নেওয়ার পর কিছুক্ষণ খেলার চেষ্টা করেন, কিন্তু চার মিনিট পরই নিজে থেকে সরে যান মাঠ থেকে এবং সরাসরি চলে যান ড্রেসিং রুমে।

চিকিৎসা শেষে ক্লাবের বিবৃতি, ‘গত রাতে নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে খেলার সময় লিওনেল মেসি ডান পায়ে হালকা মাংসপেশির অস্বস্তি অনুভব করেন। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, এটি একটি মাইনর ইনজুরি। তিনি কবে মাঠে ফিরবেন তা নির্ভর করবে তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতির ওপর।’

ইন্টার মায়ামি নিয়মিত সময় শেষে ২-২ গোলে ম্যাচ ড্র করে এবং টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায়। জর্দি আলবার ৯২তম মিনিটে করা গোল দলকে টিকে থাকার আশা জুগিয়েছে। দুই ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগস কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে রয়েছে ক্লাবটি।

৩৭ বছর বয়সী মেসি ২০২৫ সালে ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলেছেন। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ৫৫৫ মিনিট এবং ক্লাব বিশ্বকাপে খেলেছেন পুরো ৪টি ম্যাচ। সবমিলিয়ে এই বছর তার মাঠে থাকা সময় দাঁড়িয়েছে ২৫৮১ মিনিট।

সেই সঙ্গে দেশের হয়ে আরও ২টি ম্যাচ খেলে এসেছেন এই বর্ষীয়ান তারকা। সে জন্যই ক্লাব কোচ হাভিয়ের মাশ্চেরানো প্রথমদিকেই কিছু ম্যাচে তাকে ‘লোড ম্যানেজমেন্ট’-এর কারণে বিশ্রামে রেখেছিলেন।

২০২৪ সালে কোপা আমেরিকা শেষে ইনজুরি নিয়ে ফিরে আসার কারণে লিগস কাপের পুরো আসরই মিস করেছিলেন মেসি। এবারও যেন একই পরিণতি না হয়, এই নিয়ে শঙ্কায় ভক্তরা।

ইন্টার মায়ামি আগামী বুধবার (৭ আগস্ট) লিগস কাপে লিগা এমএক্স-এর দল পুমাসের বিপক্ষে মাঠে নামবে। তবে সেই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ক্লাব জানিয়েছে, আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং চোটের উন্নতির ওপর ভিত্তি করেই নেওয়া হবে মাঠে ফেরানোর সিদ্ধান্ত।

মেসির ইনজুরি বড় নয় শুনে স্বস্তি মিললেও, এই বয়সে তার প্রতিটি মিনিটের খেলার পেছনে থাকে পরিকল্পনা ও সতর্কতা। ভক্তরা এখন অপেক্ষায়—তিনি কবে আবার গোল করে হাসবেন, আর পুরো স্টেডিয়াম ফের উঠবে “মেসি! মেসি!” ধ্বনিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X