বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : বাফুফে
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : বাফুফে

চলমান মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ‍বড় জয় দিয়ে আসর শুরু করে ভারত। নেপালকে তারা হারায় ৭-০ গোলে। বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারিয়েছে ৩-১ গোলে। পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠতে হলে ভারত চ্যালেঞ্জ জিততে হবে বাংলাদেশের মেয়েদের। আর সেই লক্ষ্যে শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার মেয়েরা।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জাতীয় দল কিংবা বয়সভিত্তিক প্রতিটি ধাপেই সাফল্য পেয়েছে নারীরা। তবে অনূর্ধ্ব-১৭ সাফে শিরোপা না জিততে পারার আক্ষেপ রয়ে গেছে বাংলাদেশের। ২০২৩ সালে একবার হওয়া অনূর্ধ্ব-১৭ সাফে আমন্ত্রিত দল রাশিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে।

ভারত ম্যাচে ভুল শুধরে আরও ভালো করার প্রত্যয় জানিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন। তিনি বলেন, ‘ভারত ম্যাচ আরও কঠিন হবে। তারা শক্তিশালী দল। আগের ম্যাচে আমরা কিছু ভুল খুঁজে পেয়েছি। সেসব নিয়ে গতকাল কাজ করেছি। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমরা জিতব বলে আশা করছি।’

ভারত ম্যাচের পর আগামী ২৪ ও ২৭ আগস্ট পরপর দুই ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে লাল সবুজ। এরপর ২৯ আগস্ট ভুটান ও ৩১ আগস্ট আবারও ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X