স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

২০২৭ বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪৪টি ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায় । ‍ছবি : সংগৃহীত
২০২৭ বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪৪টি ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায় । ‍ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যেই তা নিয়ে কাজ শুরু করে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে এই টুর্নামেন্টের আগামী আসর। কোন দেশে কতটি ম্যাচ হবে তা প্রকাশ করেছে আইসিসি।

দীর্ঘ দেড় যুগ পর আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তিন দেশ মিলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হলেও প্রধান আয়োজক দেশ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা। আর তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের অধিকাংশ ম্যাচও অনুষ্ঠিত হবে বাভুমাদের দেশে।

জানা গেছে, ২০২৭ বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪৪টি ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায়। আটটি ভেন্যুতে হবে সেই ম্যাচগুলো। ভেন্যুগুলো হলো- জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন ও পার্ল। বিশ্বকাপের বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে।

২০০৯ সালের পর বড় কোনো বৈশ্বিক আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। তার আগে দেশটিতে ২০০৩ সালের ওয়ানডে ও ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

১০

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১১

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৪

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৫

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৬

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৭

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৮

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৯

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

২০
X