স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ব রেকর্ড গড়তে মেসিকে পেছনে ফেলা রোনালদোর দরকার আর ২ গোল

জোড়া গোল করে উল্লাসে মাতেন রোনালদো। ‍ছবি : সংগৃহীত
জোড়া গোল করে উল্লাসে মাতেন রোনালদো। ‍ছবি : সংগৃহীত

আবারও ভক্তদের মধ্যে সেই পুরোনো বির্তক শুরু। লিওনেল মেসি নাকি রোনালদো, কে সেরা? পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে বয়স যেন কেবলই সংখ্যা। ৪০ বছর বয়সে এসে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী মেসিকে।

শনিবার রাতে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগালের ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৩৮, মেসির ৩৬টি। গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের বিশ্বরেকর্ড (৩৯ গোল) ভাঙা থেকে মাত্র দুই গোল দূরে রোনালদো। যেভাবে রোনালদো এই বয়সেও এসে গোল করে যাচ্ছেন তাতে কত দ্রুত রুইজের রেকর্ড ভেঙে নিজের করে নেন সেটিই দেখার বিষয়।

আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইয়ে গোলের দিকে বিশ্বকাপজয়ী মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে রোনালদো ও মেসির গোল ছিল সমান ৩৬টি। জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেলেন সিআরসেভেন। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল হলো ১৪০টি, যেখানে মেসির গোল ১১৪টি।

আর্মেনিয়া ম্যাচের ২০ মিনিটেই গোলের দেখা পান রোনালদো। পেদ্রো নেতোর বাড়ানো বল কাছ থেকে ঠেলে দেন বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। মাঠে ফিরেই এক মিনিট না যেতেই দুর্দান্ত ভলিতে জালের দেখা পান রোনালদো। আর্মেনিয়ার গোলরক্ষক কিছুই করতে পারেননি। রোনালদের জোড়া গোলের দিন বড় জয় পায় পর্তুগালও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X