স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তের গোলে ইয়েমেনের কাছে হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে মূলপর্বে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। ম্যাচজুড়ে লড়াই করলেও শেষ বাঁশি বাজার আগমুহূর্তে গোল হজম করে ১-০ ব্যবধানে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়ে হাসান আল মামুনের দল।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। আল আমিন-মোরছালিনরা বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন, তবে গোলরক্ষকের দৃঢ়তা আর ফিনিশিংয়ের অভাব ভাঙতে পারেনি জালের জট। সবচেয়ে কাছাকাছি এসেছিলেন মোরছালিন—৩২ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইয়েমেন গোলকিপার ওসামা আলী মসরেফ।

দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন কোচ। কিন্তু ফাহামিদুল ও আল আমিনকে তুলে নেওয়ার পর যেন তাল কেটে যায় লাল-সবুজদের খেলায়। বদলি হিসেবে নামা জিসান ও রাহুল বল পায়ে ছিলেন এলোমেলো। একের পর এক সুযোগ নষ্ট হয়, আর সেই ফাঁকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে ইয়েমেন।

শেষ মুহূর্তে এসে ঘটে সর্বনাশ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বক্সের ভেতর বল পান বদলি খেলোয়াড় মোহাম্মদ এসাম আল আওয়ামি। নিখুঁত টোকায় বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে জালে বল পাঠান তিনি। এভাবেই হতাশাজনক হারে শেষ হয় ম্যাচ।

দুই ম্যাচে টানা জয় নিয়ে ৬ পয়েন্টে গ্রুপের শীর্ষে ইয়েমেন। সমানসংখ্যক খেলায় শূন্য হাতে বাংলাদেশ। শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালেও গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ ক্ষীণ, আর সেরা চার রানার্সআপ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সব মিলিয়ে, এশিয়ান কাপে খেলার স্বপ্ন এখন প্রায় শেষ বাংলাদেশের।

আগামী ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা—অন্তত সান্ত্বনার জয়টাই এখন একমাত্র লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X