স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

গোলের পর শেখ মোরসালিন। ছবি : সংগৃহীত
গোলের পর শেখ মোরসালিন। ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১–০ গোলে এগিয়ে মাঠ ছাড়ল। বুধবার রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১১ মিনিটেই দলকে লিড এনে দেন শেখ মোরছালিন।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ভারত। প্রথম ১০ মিনিট বেশির ভাগ সময়ই খেলা গড়িয়েছে বাংলাদেশের অর্ধে। তবে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি অতিথিরা। উল্টো পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ দিক থেকে রাকিব হোসেনের নিখুঁত পাস থেকে বক্সে ঢুকে টোকা দিয়ে বল জালে পাঠান মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল।

গোলের পর ভারত আক্রমণে ধার বাড়ালেও বাংলাদেশকে রক্ষা করেন হামজা চৌধুরী। গোলরক্ষক মিতুল মারমার ভুলে বিপদ তৈরি হয়েছিল, কিন্তু বক্সে ঢোকা ক্রসটি মাথা দিয়ে ক্লিয়ার করে দলকে রক্ষা করেন হামজা। কয়েক মিনিট পর তাঁর দূরপাল্লার শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়।

৩৪ মিনিটে মাঠে তৈরি হয় উত্তেজনা। বাংলাদেশের তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কি থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।

২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। তাঁর বদলি হিসেবে নামেন শাকিল আহাদ তপু। তবুও রক্ষণ সামলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। বড় অংশ গ্যালারি ভর্তি হয়ে যায় দ্রুতই, বাইরে ছিল হাজারো দর্শকের অপেক্ষা।

আজকের একাদশে ফিরেছেন সামিত সোম ও মোরছালিন। চোটের কারণে আগের ম্যাচে ছিলেন না মোরছালিন। আর শমিত নেপালের বিপক্ষে নামেন বদলি হিসেবে। এদের জায়গা করে দিতে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।

জয় ধরে রাখতে এবং পূর্ণ পয়েন্ট নিশ্চিত করতে দ্বিতীয়ার্ধে আরও সতর্ক থাকতে হবে কাবরেরার দলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X