স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ত্রিভুবন বিমানবন্দর চালু, ফেরার অপেক্ষায় জামালরা

হোটেলে জিম করছেন বাংলাদেশের আটকে পড়া ফুটবলাররা। ছবি : সংগৃহীত
হোটেলে জিম করছেন বাংলাদেশের আটকে পড়া ফুটবলাররা। ছবি : সংগৃহীত

নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের জন্য অবশেষে স্বস্তির খবর মিলেছে। বন্ধ থাকার পর আজ সন্ধ্যা ৬টায় খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এখন কেবল বিশেষ বিমানের অপেক্ষা দেশের ফুটবলারদের।

দলের ম্যানেজার আমের খান নেপাল থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, ঢাকা থেকে বিশেষ ফ্লাইট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের জানানো হয়েছে, বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়ে দ্রুত ফেরানোর চেষ্টা চলছে। যুব ও ক্রীড়া উপদেষ্টাও ফোনে খোঁজ নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরার ব্যবস্থা করা হবে।’

বাংলাদেশ দল চায় আর দেরি না করে আজ রাতেই দেশে ফিরতে। দলের ম্যানেজার আমের খান জানান যেহেতু বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। আর পরিস্থিতি যে কোনো সময় আবার খারাপ হতে পারে। তাই আজ রাতেই বিশেষ ফ্লাইটে ফিরতে পারলে সবচেয়ে ভালো হয়।

এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে গত ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়টি বাতিল হয় রাজনৈতিক অস্থিরতার কারণে।

গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে উত্তাল নেপাল। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৯ জন, আহত হন কয়েক শ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মঙ্গলবার ত্রিভুবন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়, ফলে হোটেলেই আটকে পড়তে হয় বাংলাদেশ দলকে।

জাতীয় ফুটবল দলের পরবর্তী চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। রিটার্ন ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর, হংকংয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X