গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

পানিতে ডুবে নিখোঁজ আবু সুফিয়ান। ছবি : সংগৃহীত
পানিতে ডুবে নিখোঁজ আবু সুফিয়ান। ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ আবু সুফিয়ান গোলাপগঞ্জের শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আবু সুফিয়ান পেশায় একজন কম্পিউটার মেকানিক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সুফিয়ানসহ আটজন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে যায়। বিকেলের দিকে তারা সবাই নদীর পানিতে সাঁতার কাটতে পানিতে নামলে, স্রোতের পানিতে তারা তলিয়ে যায়। এ সময় বাকি সাতজন সাঁতার কেটে তীরে উঠলেও স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন আবু সুফিয়ান।

তার সঙ্গে থাকা রাসেল আহমদ জানান, তারা আটজন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে যান। বিকেলের দিকে তারা পানিতে নামলে বাকিরা পাড়ে উঠলেও স্রোতের টানে পানিতে তলিয়ে যান সুফিয়ান।

খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, জাফলংয়ে গোসলে নেমে পানিতে ডুবে আবু সুফিয়ান নামে এক পর্যটক নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরির সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X