কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক 

ইয়াবাসহ রোহিঙ্গা যুবক। ছবি : সংগৃহীত
ইয়াবাসহ রোহিঙ্গা যুবক। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) এর সদস্যরা। এ সময় তার ঘর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) উপজেলার পালংখালীর শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকে এ অভিযান পরিচালিত হয়। ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের কাছে খবর আসে এফডিএমএন সদস্য নুরুল আলমের ছেলে শফিউল্লাহ (৩০) তার শ্যালক তৈয়ব শাহর ছেলে সালাম শাহ (২৫) এবং বোনের জামাই সৈয়দুল আমিন (৩০) একটি কালো ট্রাংকে ইয়াবা নিয়ে ক্যাম্প-১৬, এ/২ ব্লকের টিকার মাঠ এলাকায় অবস্থান করছে। অভিযানে পুলিশ উপস্থিতি টের পেয়ে শফিউল্লাহ ও সালাম পালিয়ে গেলেও সৈয়দুল আমিনকে আটক করা হয়।

তিনি বলেন, এ সময় তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বসতঘরে রাখা ট্রাংকের মধ্যে ৮০ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধারকৃত আলামত ৮টি প্যাকেটে রাখা ছিল, প্রতিটি প্যাকেটে ৫০টি এয়ারটাইট প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ছিল।

রিয়াজ উদ্দিন আহম্মেদ আরও জানান, উদ্ধারকৃত আলামত ও ধৃতের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতের মাধ্যমে আমরা বাকিদেরও ধরার চেষ্টা করছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় ও আন্তর্জাতিক মাদক চক্রকে থামানোই আমাদের মূল লক্ষ্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১০

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১১

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১২

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৩

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৪

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৫

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৬

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৭

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৮

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৯

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

২০
X