সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা। ছবি : কালবেলা
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা। ছবি : কালবেলা

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, গোটা বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর উপপরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

শৈশবে ফুটবল খেলাকে অনেকেই মেয়েদের জন্য ‘অস্বাভাবিক’ ভেবেছিল। কিন্তু সেই সব প্রতিবন্ধকতা জয় করেই প্রান্তি আজ জাতীয় দলের অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ নারী দল একের পর এক সাফল্যের গল্প লিখছে। প্রান্তির স্বপ্ন বাংলাদেশ নারী ফুটবল দলকে এশিয়ার শীর্ষ সারিতে নিয়ে যাওয়া।

গ্রামের উঠতি কিশোরীদের ফুটবলের সঙ্গে যুক্ত করে নতুন প্রতিভা গড়ে তোলার কথা উল্লেখ করে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, আমি চাই আমার মতো আরও শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর স্বাধীনতারও নাম।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকে সংবর্ধনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X